Sunday, June 21, 2026

Kolkata Metro: অফিস টাইমে মেট্রোর রেকে ধোঁয়া, আতঙ্কে যাত্রীরা! 

Date:

Share post:

মহানগরীতে(Kolkata) ফের মেট্রো(Metro) বিভ্রাট! বুধবার (Wednesday) কবি সুভাষগামী একটি মেট্রোর রেক থেকে হঠাৎই ধোঁয়া(smoke) দেখতে পান অফিসযাত্রীরা। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিষয়টি চালককে জানানো হলে তিনি অত্যন্ত তৎপরতার সঙ্গে শোভাবাজার মেট্রো(Sovabazar Metro) স্টেশনে ট্রেন থামিয়ে দেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা।

আরও পড়ুন: Accident-park circus : রেষারেষি করতে গিয়ে পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজে বাস দুর্ঘটনা, আহত একাধিক

বুধবার দমদম (Dumdum)থেকে কবি সুভাষ(Kavi Subhash)গামী একটি মেট্রো যখন শ্যামবাজার ছেড়ে শোভাবাজার স্টেশনের দিকে যাচ্ছিল তখনই যাত্রীরা হঠাৎ মেট্রোর রেক থেকে ধোঁয়া বের হতে দেখেন। আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হয়। এরপর চালকের তৎপরতায় শোভাবাজার স্টেশনে ট্রেন পৌঁছতেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেওয়া হয় কবি সুভাষগামী মেট্রোকে। এরপর রেলকর্মীরা সবটা খতিয়ে দেখেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই মেট্রোর রেক থেকে ধোঁয়া বের হচ্ছে। কিন্তু সমস্যার উৎস কী, তা এখনও স্পষ্ট নয়। মেট্রো কর্তৃপক্ষের তরফে এখনও বিষয়টি নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয় নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মেট্রো রেলের উচ্চ পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা।

প্রাথমিকভাবে  গিরীশ পার্ক থেকে দমদম পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে গিরীশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্তও মেট্রো চলাচলে কোনও প্রভাব পড়েনি। তবে অফিস টাইমে মেট্রো বিভ্রাটে ভোগান্তির মুখে পড়েন নিত্য যাত্রীরা।

 

 

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...