Thursday, May 14, 2026

East Bengal: বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোকস্তদ্ধ কলকাতা ময়দান, শ্রদ্ধা জানাতে অর্ধ নমিত রাখা হল ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা

Date:

Share post:

মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন বাপ্পি লাহিড়ী( Bappi Lahiri)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। সুরকার এবং সঙ্গীতশিল্পীর আকস্মিক প্রয়াণে গভীর শোকের ছায়া দেশ জুড়ে। শোকের ছায়া কলকাতা ময়দানেও। কারণ সঙ্গীত জগৎ ছাড়াও তাঁর ভালবাসা ছিল কলকাতার ফুটবলের প্রতিও। ইস্টবেঙ্গল ক্লাবের ( East Bengal club) আজীবন সদস্য ছিলেন বাপ্পি লাহিড়ী।

লাল-হলুদ ক্লাবের আজীবন সদস‍্য ছিলেন বাপ্পি লাহিড়ী। তাঁর সদস্য কার্ডের নম্বর ছিল ৬৬৯। ইস্টবেঙ্গল ক্লাবে এসেছেন বেশ কয়েকবার। কলকাতার ফুটবল, বিশেষত প্রিয় ইস্টবেঙ্গল ক্লাবের খোঁজখবর নিতেন নিয়মিত। বুধবার তাঁর প্রয়াণের খবর পৌঁছাতেই বাপ্পি লাহিড়ীর ছবিতে মালা দিয়ে লাল-হলুদ ক্লাবের তরফে শ্রদ্ধা জানানো হয়। অর্ধনমিত রাখা হয় ক্লাবের পতাকাও।

আরও পড়ুন:KKR: কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক হলেন শ্রেয়স আইয়র

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...