Wednesday, June 24, 2026

KKR: কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক হলেন শ্রেয়স আইয়র

Date:

Share post:

কলকাতা নাইট রাইডার্সের ( KKR) নতুন অধিনায়ক হলেন শ্রেয়স আইয়র (Shreyas Iyer) । বুধবার এমনটাই জানান হল কেকেআরের পক্ষ থেকে। আইপিএল ২০২২ ( IPL 2022) মেগা নিলামে ১২ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে শ্রেয়সকে নিয়েছে নাইট রাইডার্স। গত মরশুমে দিল্লি ক‍্যাপিটালসে ছিলেন শ্রেয়স আইয়র।

কেকেআরের নেতৃত্ব পেয়ে শ্রেয়স বলেন, “কেকেআরের মতো দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত। আইপিএল এমন একটা প্রতিযোগিতা যেখানে বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলতে আসেন। সেই প্রতিযোগিতায় কিছু অসাধারণ প্রতিভাবান ক্রিকেটারকে নেতৃত্ব দেওয়া সুযোগ আমার কাছে। কেকেআরকে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি আত্মবিশ্বাসী এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে। কলকাতা এবং ইডেন ভারতীয় ক্রিকেটে ঐতিহাসিক জায়গা। আমি সেই জায়গার অংশ হতে পেরে গর্বিত। করব, লড়ব, জিতব।’’

শ্রেয়সকে নেতৃত্বের ভার দেওয়া পর নাইট কোচ ব্রেন্ডন ম্যাকুলাম বলেন,” ভবিষ্যতে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারে এমন এক জনকে অধিনায়ক হিসাবে পেয়ে আমি উচ্ছ্বসিত। দূর থেকে এত দিন শ্রেয়সের খেলা এবং নেতৃত্ব উপভোগ করেছি। এবার ওর সঙ্গে কাজ করতে পারব। একসঙ্গে সাফল্য পাওয়ার দিকে তাকিয়ে আছি আমরা।”

আরও পড়ুন:Eden: ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-২০ ম‍্যাচে বাড়তে চলেছে দর্শক সংখ‍্যা


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...