Thursday, May 14, 2026

Bappi lahiri : বাপ্পিদা আমার কম্পোজিশনে মুগ্ধ হয়েছিলেন , শুনেই আমি ধন্য : দেবজ্যোতি মিশ্র

Date:

Share post:

কলকাতার এক পাঁচতারা হোটেলে হঠাৎই বাপ্পিদার সঙ্গে আমার দেখা হয়ে গিয়েছিল । হওয়ার কথা ছিল না। বাপ্পিদার ওখান থেকে কোনও একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। অনুষ্ঠানের উদ্যোক্তারা তাঁকে ওই হোটেলে নিতে আসছিলেন। ওই যাওয়া আসার মাঝে কিছুটা সময় বেরিয়ে পড়েছিল । আর সেই সুযোগে হোটেলের লবিতে বসে প্রথমে কিছুক্ষণ তারপর তা দীর্ঘ হতে হতে প্রায় এক ঘন্টার আড্ডা-আলোচনায় পরিণত হয়েছিল।

আমি জানিনা বাপিদা আমার করা প্রতিটি কম্পোজিশন শুনেছেন কিনা তবে তিনি নিজেই বলেছিলে একবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি লাইভ কনসার্ট হচ্ছিল তখন তিনি আমার কাজ শুনেছিলেন এবং দেখেছিলেন। আর তা শুনে তিনি নাকি মুগ্ধ হয়েছিলেন । আর আমার বলতে এতটুকুও দ্বিধা নেই বাপ্পিদা আমার কম্পোজিশন শুনে মুগ্ধ হয়েছেন একথা শুনে আমি যে কতটা আনন্দে আপ্লুত হয়েছিলাম তা বলে বোঝাতে পারব না। বাপ্পি লাহিড়ীর মত সঙ্গীত পরিচালক আমার কাজের প্রশংসা করছেন এ যে আমার কাছে কতটা গর্বের কতটা অনুপ্রেরণার তা ভাষায় বোঝানো অসম্ভব।

বাপ্পি লাহিড়ী শুধু যে ‘ডিসকো’ গানে পারদর্শী ছিলেন তা নয়, ধীর লয়ের মেলোডি সংয়েও তাঁর জুড়ি মেলা ভার । ডিস্কো সংকে বাপ্পিদা এক অনবদ্য উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন।

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...