Tuesday, May 19, 2026

Hoogli: মোদিকে প্রধানমন্ত্রী করার দাবিতে সরব বিষ্ণু বিজেপি ছেড়ে তৃণমূলে

Date:

Share post:

একসময় তাঁকে ঘিরে নানা বিতর্ক উঠেছিল। বাঁশবেড়িয়ার বিষ্ণু চৌধুরী (Bishnu Chowdhuri) এবার পদ্ম ছেড়ে জোড়া ফুল শিবিরে। বিজেপিতে (Bjp) থাকাকালীন দলকে লাইমলাইটে আনতে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলে কখনও গাছে উঠে পড়েছেন, তো কখনও দুষ্কৃতীরা তাঁর গায়ে সিগারেটের ছ্যাঁকা দিয়েছে বলে অভিযোগ করেছেন।শুধু তাই নয়, নিজেকে বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে প্রমাণ করতে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রধানমন্ত্রী করতে হবে এই দাবিতে গুজরাট থেকে সাইকেল চালিয়ে বাংলায় ফিরেছিলেন বিষ্ণু চৌধুরী। সেই বিষ্ণু যোগ দিলেন তৃণমূলে (Tmc)।

কিন্তু হঠাৎ এই দলবদল কেন? বিষ্ণু চৌধুরী কথায়, যাঁরা একদিন বিজেপি কর্মীদের উপর চরম অত্যাচার করেছিলেন, তাঁরাই এখন বিজেপির নেতা। এমনকী এই পুরভোটে তাঁদের টিকিট দেওয়া হয়েছে। “আমি সবসময় মানুষের জন্য কাজ করতে চাই এবং সেই কাজ করার সুযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসে। তাই আমি তৃণমূলে যোগ দিয়েছি।” রাজনৈতিক মহলের মতে, আদি-নব্যের দ্বন্দ্বেই ডুবছে গেরুয়া শিবির। তারই প্রমাণ বিষ্ণুর মতো কর্মীদের দলবদল।

আরও পড়ুন- “ধর্ষকদের বিরুদ্ধে ভোট দিন”, পৌরসভা নির্বাচনে অভিযুক্ত বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...