Thursday, June 25, 2026

আর‌ও ১৪৫ কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র তৈরি করবে রাজ্য সরকার

Date:

Share post:

0চলতি বছরের মার্চ মাসে শুরু হবে ১৪৫টি নতুন কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র। কারণ, রাজ্যের অধিকাংশ প্রান্তিক চাষি। মূলত তাঁদের জন্যই নতুন এই কেন্দ্রগুলি শুরু করতে চায় কৃষি দফতর। এখন রাজ্যে প্রায় ১ হাজার ৮৪৫টি কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র রয়েছে।

এই কেন্দ্রগুলি থেকে কৃষি বিষয়ক তথ্য যেমন জানতে পারবেন কৃষকরা, তেমন কৃষি কাজে সহায়ক উন্নত মানের যন্ত্র ব্যবহারের জন্য তথ্য পাবেন। নতুন এই কেন্দ্রগুলি তৈরি হয়ে গেলে রাজ্যে মোট ১ হাজার ৯০০ কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র কাজ করা শুরু করবে।

কৃষি দফতর সূত্রে খবর, এই কাজে অর্থ বরাদ্দ করা হয়েছে প্রায় ১২০ কোটি টাকা। প্রতিটি কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র তৈরি গড়তে খরচ করা হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। এগুলি তৈরির জন্য রাজ্য সরকারকে দিতে হয় মোট খরচের ৪০ শতাংশ দিতে হয়। আর্থিক পরিমাণ এক কোটি টাকার অনুদান। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, ‘‘চাষিদের যাতে কোনও রকম ক্ষয়ক্ষতির মুখে পড়তে না-হয় সেই লক্ষ্যেই কাজ করে কৃষি দফতর। আর এই কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র তৈরি হলে আরও অনেক বেশি কৃষক উপকৃত হবেন। সঙ্গে সরকারি সহায়তা পেতেও ব্যবস্থা রাখা হবে এই কেন্দ্রগুলিতে।’’

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...