Saturday, April 4, 2026

‘সময় শেষ হয়ে আসছে’ আগেই বুঝেছিলেন বাপ্পি লাহিড়ী?

Date:

Share post:

মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri)। আজ দুপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। দীর্ঘ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন সঙ্গীতশিল্পী। গতবছর করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। পরে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং ফুসফুসের সংক্রমণে দীর্ঘদিন ভুগছিলেন। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বাপ্পি লাহিড়ী। মারা যাওয়ার দুদিন আগেই তাঁর শেষ পোস্ট দেখা গিয়েছে ইনস্টাগ্রামে।

হাসপাতালে বসেই ইনস্টাগ্রামে (Instagram) শেষ পোস্ট করেছিলেন বাপ্পি লাহিড়ী। নিজের অল্প বয়সের একটি সাদা-কালো ছবিও দিয়েছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘Old is always gold’। তাঁর মৃত্যুতে সঙ্গীতজগতে শোকের ছায়া নেমে এসেছে।

 

View this post on Instagram

 

A post shared by Bappi Lahiri (@bappilahiri_official_)

প্রায় শুরু থেকেই সোনার গয়নার প্রতি ভালোবাসা ছিল তাঁর (Bappi Lahiri)। নিজের শেষ পোস্ট করা সাদা-কালো ছবিতেও হাতে চওড়া ব্রেসলেট পরে দেখা গিয়েছিল তাকে। গায়ক-সুরকারের মৃত্যুর পরই তাঁর এই ছবিটি দেখে অনুরাগীরা প্রশ্ন তুলেছেন, তবে কি নিজের শেষ সময়টা যে চলে এসেছে তা আগেই টের পেয়েছিলেন বাপ্পি লাহিড়ী।

আরও পড়ুন: বিক্ষুব্ধ নির্দলদের প্রচার করতে হবে দলের হয়ে: কড়া নির্দেশ তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির

বরবারই নিজের মতো করে জীবনটা উপভোগ করেছেন বাপ্পি লাহিড়ী। একাধিক গানে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। গায়কের ঝুলিতেও রয়েছে অসংখ্য পুরস্কার, যেমন ফিল্ম ফেয়ার, মির্চি ফিল্ম অ্যাওয়ার্ডের মতো সম্মানও রয়েছে। কিংবদন্তির গান রয়ে যাবে সকলের মননে।

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...