Friday, June 5, 2026

Hoogli: দেওয়াল জুড়ে কার্টুন, বাঁশবেড়িয়ায় অভিনব প্রচার তৃণমূল প্রার্থীর

Date:

Share post:

হুগলির প্রাচীনতম শহর বাঁশবেড়িয়া (Banshberia)। বাঁশবেড়িয়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বিভিন্ন দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের কার্টুন কোথাও। ছোটা ভীম থেকে বাটুল দি গ্রেট। সঙ্গে রয়েছে কচিকাঁচাদের উল্লাসের ছবি। কোথায় দেখা যাচ্ছে ভীমের সঙ্গে কাঁধ মেলাতে, ভীম আর বাটুলের হাতে আবর্জনা পরিষ্কারের বালতি, খুদেরা পার্কে খেলার মজা নিতে ব্যস্ত, বিভিন্ন কার্টুন (Cartoon) চিত্র দিয়ে একের পর এক দেওয়াল রঙিন করে তোলা হয়েছে। অভিনব দেওয়াল চিত্রের মাধ্যমে প্রচারে নেমেছেন সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল (Tmc) প্রার্থী ও প্রাক্তন উপ পুরপ্রশাসক এবং এলাকার দাপুটে নেতা অমিত ঘোষ। তবে, কোথাও লেখা নেই “আমাকে ভোট দিন” কেবলমাত্র কার্টুন চরিত্রের মাধ্যমে এলাকার উন্নয়ন তুলে ধরা হয়েছে। কোথাও প্রকৃত তীর্থ পার্ক, নির্মল ওয়ার্ড সহ অভিনব প্রচার। অমিত বলেন, “এবার ভোটে অন্যরকম ভাবে একটু প্রচার করতে চেয়েছিলাম। তাই কার্টুনের মধ্যে দিয়ে ভোট প্রচার শুরু করেছি। এছাড়া সবচেয়ে বড়কথা দৃশ্য দূষণ কম হওয়ার জন্যই এরকম ভাবে প্রচার।“

Related articles

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...