Thursday, June 25, 2026

কলকাতায় বসতে চলেছে ২০২৩ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ

Date:

Share post:

কলকাতার ফুটবল প্রেমীদের জন‍্য সুখবর। কলকাতায় বসতে চলেছে ২০২৩ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের রাউন্ডের ম‍্যাচ( Asian Cup third round matches)। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ( AIFF) তরফ থেকে জানান হয়েছে, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হবে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি।

এই নিয়ে এআইএফএফ-এর সাধারণ সচিব কুশল দাস বলেন,”আমরা এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ড যোগ্যতা অর্জন পর্বের আয়োজনের জন্য বিড করেছিলাম এবং এএফসি আমাদের বিড স্বীকার করেছে। আমরা বুঝতে পারছি ঘরের মাঠে খেলা, বিশেষ করে কলকাতায় খেলা আলাদা সুবিধা দেবে ব্লু টাইগারদের, যাতে আমাদের যোগ্যতা অর্জনের লক্ষ্য পূরণ হয়।আমরা কলকাতাকে ভেন্যু হিসেবে বিড করেছিলাম। যোগ্যতা অর্জনের জন্য কলকাতার পরিকাঠামোই সেরা, এছাড়া স্টেডিয়াম, অনুশীলনের মাঠ ও থাকার ব্যবস্থা সবই কাছাকাছি রয়েছে। আয়োজক অ্যাসোসিয়েশন ও রাজ্য সরকারের সমর্থন অবশ্যই উল্লেখযোগ্য। আমরা আশা করি জুন মাসের স্বাস্থ্য পরিস্থিতি যেন দর্শকদের অনুমতি দেয় লাইভ খেলা দেখার জন্য।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...