Sunday, May 10, 2026

Ahmedabad Blast: নজিরবিহীন!আমেদাবাদ ধারাবাহিক বিস্ফোরণ মামলায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড

Date:

Share post:

২০০৮-এ আমেদাবাদে ধারাবাহিক বিস্ফোরণ মামলার নজিরবিহীন রায় দিল বিশেষ আদালত। অভিযুক্ত ৪৯জনের মধ্যে ৩৮ জনের মৃত্যুদণ্ডের নির্দেশ দিল আদালত। অভিযুক্ত বাকি ১১ জনকে যাবজ্জীবনের নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রথম একসঙ্গে এতজনের ফাঁসির নির্দেশ দিল দেশের কোনও আদালত। শুক্রবার বিশেষ মনোনীত আদালত এই নির্দেশ দিয়েছে।আমেদাবাদের এই ধারাবাহিক বিস্ফোরণের মামলায় ১৩ বছরেরও বেশি সময় পরে এই রায়দান হল। বিশেষ আদালতের বিচারপতি এ আর পটেল বলেছেন, ধারাবাহিক বিস্ফোরণে যাঁদের মৃত্যু হয়েছিল,তাঁদের পরিবারকে এক লক্ষ টাকা করে দিতে হবে। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা এবং ইউএপিএ আইন অনুযায়ী আজ সাজা দেওয়া হল।


আরও পড়ুন:নাবালিকা কিশোরী প্রেমের টানে সীমানা পেরিয়ে বাংলাদেশে, , কী হল পরবর্তীতে?

২০০৮-এর ২৬ জুলাই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে আমেদাবাদ। প্রাণ হারান ৫৬ জন। আহত হন ২৪০ জনের বেশি। ১ঘণ্টা ১০ মিনিটের মধ্যে  মোট ২০ টি জায়গায় পর পর বিস্ফোরণ ঘটে। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালেও হামলা চালানো হয়। তদন্তে নামার পর তদন্ত সংস্থাগুলি মোট ৪৯ জনকে এই ঘটনার জন্য দায়ী করে। এই ধারাবাহিক বিস্ফোরণের দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী হরকত-উল-জিহান্দ-আল-ইসলামি।তদন্তে জানা যায়, শুধু আমেদাবাদ নয়, সুরাটেও ৪০টির বেশি বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল ওই জঙ্গি গোষ্ঠী। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই ছক বানচাল হয়ে যায়। ধরা পড়ার পর সবরমতী জেলে মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে পালানোর ছক কষে কয়েকজন অভিযুক্ত। যদিও সেই পরিকল্পনা ভেস্তে যায়।

গত ৮ ফেব্রুয়ারি ঘটনায় অভিযুক্ত ৪৯ জনকে দোষী সাব্যস্ত করে ‌আদালত। এর পর শুক্রবার তাদের সাজা ঘোষণা করা হল।

Related articles

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...