Friday, June 5, 2026

Craddle Smuggling : গরু পাচারকাণ্ডে এনামুল হককে দিল্লি থেকে গ্রেফতার করল ইডি

Date:

Share post:

গরু পাচারকাণ্ডে (Craddle Smuggling case-ED) অন্যতম অভিযুক্ত এনামুল হককে শনিবার দিল্লিতে গ্রেফতার করা হল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা ইডি সূত্রে এমনটাই জানানো হয়েছে। শনিবারই এনামুলকে আদালতে তোলা হচ্ছে। ইডি সূত্রে জানানো হয়েছে , বৃহত্তর তদন্তের স্বার্থে গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুলকে নিজেদের হেফাজতে রাখতে চাইবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গরু পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে এর আগে ২০২০ সালে এনামুলকে গ্রেফতার করে সিবিআই। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সিবিআই এই পাচার চক্রের মূল পাণ্ডা এনামুল হক, বিএসএফ আধিকারিক সতীশ কুমার, গুলাম মুস্তাফা, আনিরুল শেখ-সহ সাতজনের নামে চার্জশিট পেশ করে। চলতি বছরের বছরের জানুয়ারি মাসে দেশের শীর্ষ আদালত এনামুলের জামিনের আবেদন মঞ্জুর করে ।

কিন্তু মাসখানেক কাটতে না কাটতেই ফের তাঁকে গ্রেফতার করা হল। এদিকে গরু পাচারকাণ্ডের তদন্তে অতিসম্প্রতি চিত্রতারকা দেব ও দেবের সংস্থার এক সহ প্রযোজককে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...