Friday, June 26, 2026

পাঞ্জাবে ভোটের দিন ঘরবন্দি সোনু সুদ! কী নির্দেশ ছিল নির্বাচন কমিশনের

Date:

Share post:

ভোটারদের প্রভাবিত করছেন সোনু সুদ (Sonu Sood)। পাঞ্জাবের মোগা বিধানসভার বহু নির্বাচনী কেন্দ্রে ঢোকার চেষ্টা করছেন বলিউড অভিনেতা। রবিবার এমনই অভিযোগ উঠল সোনু সুদের বিরুদ্ধে। অভিযোগ পাওয়া মাত্রই মাঝপথে অভিনেতার গাড়ি আটকে দিল নির্বাচন কমিশন (Election Commission of India)। নির্দেশ দেওয়া হল, যতক্ষণ না ভোট শেষ হচ্ছে ততক্ষণ তিনি বাড়ির বাইরে পা রাখতে পারবেন না। কিন্তু সোনু ভোটারদের প্রভাবিত করার অভিযোগ খারিজ করেছেন।

পাঞ্জাবে বিধানসভা নির্বাচন (Punjab Assembly Election 2022) হবে দু’দফায় জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। আজ ছিল তার প্রথম দফা ভোটগ্রহণ পর্ব। বিধানসভার ১১৭ টি আসনে চলছে ভোটগ্রহণ। পাঞ্জাবের মোগা কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন সোনু সুদের বোন মালবিকা সুদ। অভিযোগ ওঠে, রবিবার ভোটগ্রহণ চলাকালীন মোগার বিভিন্ন বুথে যাচ্ছিলেন সোনু সুদ (Sonu Sood)। বুথে ঢোকার চেষ্টা করছিলেন। তাঁকে আটকানো হয়। পরে তাঁকে বাড়িতে ফেরত পাঠানো হয়। তারপরই জানিয়ে দেওয়া হয় যতক্ষণ না ভোট গ্রহণ মিটছে ততক্ষণ বাড়ির বাইরে পা রাখতে পারবেন না সোনু সুদ।

আরও পড়ুন: Kunal Ghosh: উন্নয়নের স্বার্থে ভোট দিন তৃণমূলকেই: পুরভোটের প্রচারে বার্তা কুণালের

সোনু পালটা অভিযোগ করেন, ভোটাররা তাঁকে জানিয়েছেন, ফোন করে তাদের ভয় দেখাচ্ছেন বিরোধী নেতারা। অনেকগুলি বুথে ভোট প্রভাবিত করতে টাকা বিলি করা হচ্ছিল। অবাধ নির্বাচনের স্বার্থে অভিযোগ খতিয়ে দেখতে তাঁরা বুথে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। বিশেষ করে এই অভিযোগ উঠছে অকালি দলের বিরুদ্ধে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...