Thursday, May 14, 2026

বীরভূমে ব্যবসায়ীকে গুলি করে খুন, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

Date:

Share post:

বীরভূমের ময়ূরেশ্বরের সারদা মোড়ে এক পেট্রল পাম্প মালিককে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে। মৃতের নাম কমলকান্তি দে (৪০)। তাঁর একাধিক ব্যবসা ছিল বলে জানা গিয়েছে। তিনি বালিঘাটের ব্যবসায়ী ছিলেন। ওই ব্যবসায়ীর বাড়ি সাঁইথিয়ায়। ব্যাবসায়ী খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের সাঁইথিয়া এলাকায়।

আরও পড়ুন:শুভেন্দুর বিরুদ্ধে এবার পুলিশের দিকে তেড়ে যাওয়ার অভিযোগ

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, রাত ১১টা নাগাদ নিজের পেট্রোল পাম্প থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী কমলকান্তি দে। সাঁইথিয়ার সারদা মোড় এলাকায় কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে গুলি চালাতে শুরু করে। পালাবার চেষ্টা করলে তাঁর পিঠে চারটি গুলি লাগে। উদ্ধার করে সাঁইথিয়া হাসপালাতে নিয়ে আসা হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষনা করা হয়।

ঘটনার তদন্ত শুরু করেছে সাঁইথিয়া থানার পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান ব্যবসায়ীক কারনেই তাঁকে খুন করা হয়েছে। তবে গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...