Sunday, April 26, 2026

Agitation: বিশৃঙ্খলা তৈরির চেষ্টা! সিট গঠনের পরেও পথে নেমে বিক্ষোভ আলিয়া-যাদবপুরের পড়ুয়াদের

Date:

Share post:

আমতার (Amta) ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার ছাত্র বিক্ষোভ কলকাতার বিভিন্ন প্রান্তে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Alia University) ছাত্ররা মহাকরণ অভিযানের ডাক দেন। মল্লিকবাজার, পার্কসার্কাস হয়ে মহাকরণের দিকে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। মানববন্ধন করেন তাঁরা। কখনও রাস্তায় বসে, কখনও শুয়ে পড়েন পড়ুয়া। পুলিশের (Police) তরফ থেকে আইনশৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করে হলেও, পড়ুয়াদের বাধা দেয় হয়নি। আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Javadpur University) ছাত্র ধর্মঘটের ডাক দেয় এসএফআই (SFI)। বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট, সংশ্লিষ্ট বিভাগ ও অরবিন্দ ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee) আনিস রহস্যমৃত্যুর তদন্তে সিট গঠনের নির্দেশ দেন। সিট ইতিমধ্যেই গঠিত হয়েছে। তিন পুলিশ কর্মীকে সাসপেন্ডও করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে ন্যূনতম সময় লাগবে। সেখানে প্রশাসনকে না দিয়ে কেন এই বিক্ষোভ! তৃণমূল (TMC) মুখপাত্র, কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ছাত্রনেতার মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। যেখানে মুখ্যমন্ত্রী নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী বলেছেন, তিনিও জড়িত হলে ছাড় পাবেন না। সেখানে অযথা রাজনীতি না করে তদন্তকারীদের প্রয়োজনীয় সময় দেওয়া উচিত। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিশৃঙ্খলা সৃষ্টি করে শুধু মিডিয়ার দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলেছে। এতে তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।

 

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...