Thursday, May 14, 2026

দ্বিপাক্ষিক সমস্যা মেটাতে মোদিকে টেলিভিশন বিতর্কে বসার প্রস্তাব ইমরানের

Date:

Share post:

ভারতের(India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) এবার সরাসরি টেলিভিশন বিতর্কে বসার প্রস্তাব দিলেন পাকিস্তানের(Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খান(Imran Khan)। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সমস্যা মেটাতে ইমরানের এই প্রস্তাব প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই সরগরম আন্তর্জাতিক রাজনীতি। যদিও এ বিষয়ে ভারতেই প্রধানমন্ত্রী দফতর বা বিদেশ মন্ত্রকের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্প্রতি রাশিয়ার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানান, “আমি নরেন্দ্র মোদির সঙ্গে টেলিভিশন বিতর্কে যোগ দিতে চাই। আলোচনার মাধ্যমে যদি মতপার্থক্য দূর করা যায়, তাহলে ভারতীয় উপমহাদেশের ১০০ কোটিরও বেশি মানুষের উপকার হবে।”

আরও পড়ুন:সংসদে ভালো পারফরম্যান্সের জন্য ‘সাংসদ রত্ন’ সম্মান পাচ্ছেন সৌগত রায়

উল্লেখ্য, দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর শুরুতেই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে তৎপর হতে দেখা গিয়েছিল নরেন্দ্র মোদিকে। তবে ইমরান শাসনে ভারত-পাকিস্তান সম্পর্ক ক্রমশ তালানিতে যেতে থাকে। ভারতের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ‘সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। পাকিস্তান সরকারকে জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ এরই মাঝে ৩৭০ ধারা প্রত্যাহার, সিএএ প্রভৃতি ভারতে আন্তর্জাতিক ইস্যুতে নাক গলাতে দেখা যায় পাকিস্তানকে। যার তীব্র বিরোধিতা করে ভারত। রাষ্ট্রসঙ্ঘেও দুই দেশের সংঘাত প্রবল আকার ধারণ করে। পরিস্থিতি যখন এমন পর্যায়ে ঠিক তখন দুই দেশের দ্বিপাক্ষিক সমস্যা মেটাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সরাসরি টেলিভিশন বিতর্কের প্রস্তাব দিলেন ইমরান খান।

Related articles

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...