Wednesday, June 24, 2026

সংসদে ভালো পারফরম্যান্সের জন্য ‘সাংসদ রত্ন’ সম্মান পাচ্ছেন সৌগত রায়

Date:

Share post:

চলতি বছরে সংসদে ভালো পারফরম্যান্সের জন্য সংসদ রত্ন(Sangsad Ratna) সম্মান পাচ্ছেন তৃণমূল সাংসদ(TMC MP) সৌগত রায়(Sougata Roy)। ২০২১ সালে সংসদ অধিবেশনের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো পারফরম্যান্সের বিচারে দমদমের সাংসদকে এই সম্মান দিতে চলেছে প্রাইম পয়েন্ট ফাউন্ডেশন নামক সংস্থা। সারা ভারত থেকে মোট ১১ জন সাংসদ এই সম্মান পেতে চলেছেন। তার মধ্যে বাংলার একমাত্র সাংসদ হিসাবে নাম উঠে এসেছে সৌগত রায়ের। আগামী ২৬ ফেব্রুয়ারি ১২তম ‘সাংসদ রত্ন’ সম্মান তুলে দেওয়া হবে সাংসদদের হাতে।

জানা গিয়েছে, এবার যে ১১ জন সাংসদ এই সম্মানের জন্য মনোনীত হয়েছেন তার মধ্যে ৮ জন লোকসভার (Lok Sabha) সাংসদ। বাকি ৩ জন রাজ্যসভার (Rajya Sabha) সদস্য। এই ১১ জনের মধ্যে রয়েছেন এনসিপির সুপ্রিয়া সুলে, আরএসপির এন কে প্রেমচন্দ্রন, শিব সেনার শ্রীরাং আপ্পা বার্নে। সম্মান প্রাপক লোকসভার সদস্যরা হলেন তৃণমূলের সৌগত রায় (Sougata Roy), কংগ্রেসের কুলদীপ রাই শর্মা, বিজেপির বিদ্যুৎ বরণ মাহাতো, হীনা বিজয়কুমারী গর্বিত, সুধীর গুপ্ত। এছাড়াও সাংসদ রত্ন পাচ্ছেন বিজেডির অমর পট্টনায়েক, এনসিপির ফৌজিয়া তহসিন আহমেদ খান। পাশাপাশি, কংগ্রেসের বীরাপ্পা মৌলি এবং বিজেপির এইচ ভি হান্ডেকে(H V Hande) লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান দেওয়ার প্রস্তাব দিয়েছে ‘সাংসদ রত্ন’ সম্মান কমিটি। এছাড়া ২০২১ সালের অবসরপ্রাপ্ত সদস্যদের মধ্যে সিপিএমের কে কে রাগেশকে এই সম্মান দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন:আনিস-মৃত্যুর প্রতিবাদে মিছিল: ব্যস্ত সময়ে মহানগরে যানজট, দুর্ভোগে পথচারীরা

উল্লেখ্য, সংসদ ভবনে সাংসদদের পারফরম্যান্স, ভাষণ, প্রশ্নোত্তর পর্বে করা প্রশ্ন এসবের ভিত্তিতে এই সম্মান দেওয়া হয়। সেই তালিকায় বাংলার একমাত্র সাংসদ হিসাবে সৌগত রায়ের নাম উঠে আসা নিসন্দেহে বড় বিষয়। প্রসঙ্গত, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের পরামর্শেই এই সাংসদ রত্ন সম্মান দেওয়া শুরু হয়েছিল।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...