Saturday, May 16, 2026

Anis Case: সিবিআই তদন্তে অনড় আনিসের পরিবার, নোবেল থেকে নন্দীগ্রাম সবেতেই ফেল CBI

Date:

Share post:

আনিস খানের রহস্য মৃত্যুর কিনারা করতে কঠোর সিট। ১৫দিনের মধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে দিনরাত এক করছেন সিটের সদস্যরা। আনিস খানের আমতার বাড়ির প্রতিটি কিনারা ঘুরে দেখেন তদন্তকারীরা। মৃত যুবনেতার বাবার সঙ্গেও কথা বলেন তাঁরা। SIT-এর সামনেই এদিন CBI তদন্তের আর্জি জানায় আনিসের বাবা। অথচ এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাফল্য নিয়েই প্রশ্ন উঠেছে বারবার।

আরও পড়ুন:কেষ্ট থেকে অনুব্রত হয়ে ওঠার আত্মকাহিনী নিয়ে প্রকাশিত বই “খেলা হবে”

রাজ্য পুলিশে ভরসা নেই। ছেলের মৃত্যুতে CBI তদন্তের দাবিতে অনড় আনিসের বাবার। অনেকেরই মনে পড়ে যাচ্ছে ২০০৭ সালের রিজওয়ানুরের হত্যাকাণ্ডের কথা। ছেলে রিজওয়ানুরের রহস্যমৃত্যুতে বিচার চেয়েছিলেন তাঁর মা। প্রতিবাদে পথে নামেন নাগরিক সমাজ। রিজওয়ানুরের তদন্তে CBI তদন্তের নির্দেশ দিলেও মূল অভিযুক্তরা অধরাই থেকে গিয়েছেন। শুধু রিজওয়ানুর মৃত্যুই নয়, সিঙ্গুরের তাপসী মালিকেরও খুনের কিনারা করতে তদন্ত করেছে CBI।অভিযোগ তাপসী মালিক খুনে মূল অভিযুক্তরা ছাড়া পেয়েছেন। নোবেল চুরি থেকে নন্দীগ্রাম-নেতাই সবেতেই তদন্ত করেছে CBI।কিন্তু দোষীরা কি শাস্তি পেয়েছে? কত দ্রুত তদন্ত শেষ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ? প্রশ্ন উঠেছে বারবার।

CBI-এর হাতে মামলার পাহাড়। ২০২১ সালে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেন CBI ডিরেক্টর সুবোধ কুমার জয়সওয়াল।জানান CBI-এর সাফল্যের হার ৬৫ থেকে ৭০ শতাংশ মাত্র। ২০২২০ সাল পর্যন্ত CBI-এর হাতে জমেছিল ৯ হাজার ৭৫৭টি মামলা।

CBI-এর নিরপেক্ষতা নিয়েও বারবার প্রশ্ন উঠেছে। শুধু রাজনৈতিক দলের নেতারাই নন, প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টও। ২০১৩ সালের মে মাসে এক  মামলায় CBI-কে ‘খাঁচাবন্দি তোতাপাখি’ বলেও কটাক্ষ করে শীর্ষ আদালত।কেন্দ্রে তখন মনমোহন সরকার। মোদি জমানাতেও CBI-তদন্ত নিয়ে সেই একই তুলনা টেনেছে মাদ্রাজ হাইকোর্ট। একটি চিটফান্ড মামলার শুনানিতে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘আদালত চায় না CBI খাঁচায় বন্দি তোতা হয়ে থাকুক’।

CBI প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক নেতারাও। গুজরাতে মুখ্যমন্ত্রী থাকাকালীন CBI নিয়ে সুর চড়ান নরেন্দ্র মোদি। কটাক্ষ করে বলেছিলেন, CBI হল কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন। মোদি জমানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করে বলেন, CBI হল বিবিআই বিজেপি  ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এরপরও CBI তদন্তের দাবি জানিয়ে সরব মৃত আনিস খানের পরিবার ।

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...