Sunday, March 15, 2026

দাউদ যোগের অভিযোগ: মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিককে গ্রেফতার করল ইডি

Date:

Share post:

মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের(Daud Ibrahim) সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিককে(Nawab Malik) গ্রেফতার(Arrest) করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি(ED)। বুধবার সকালে এনসিপি নেতা তথা রাজ্যের মন্ত্রী নবাবের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডির আধিকারিকরা। বাড়ি থেকেই নবাবকে নিয়ে আসা হয়েছিল ইডির মুম্বইয়ের দফতরে। সেখানেই বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর বিকেলের দিকে নবাবকে গ্রেফতার করে এই কেন্দ্রীয় সংস্থা।

দাউদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগ ছাড়াও একটি আর্থিক তছরুপের ঘটনাতেও এনসিপি মুখপাত্র জড়িত আছেন বলে অভিযোগ তলা হয়েছে। সে ব্যাপারেও এদিন নবাবকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু নবাবের উত্তরে সন্তুষ্ট হতে না পেরে তাঁকে গ্রেফতার করে ইডি। কয়েক দিন আগেই একটি আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার করা হয়েছিল দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরকে। ইকবালকে জিজ্ঞাসাবাদ করে এই আর্থিক তছরুপের ঘটনায় মহারাষ্ট্রের একাধিক রাজনীতিবিদের নাম উঠে আসে। অনেকেই মনে করছেন, সেই মামলার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে নবাব মালিকের। সে কারণেই এদিন তাঁকে গ্রেফতার করে ইডি।

আরও পড়ুন:Kolkata: রাজ্যের প্রথম এবং দেশের দ্বিতীয় ‘এয়ারক্র্যাফট মিউজিয়াম’ এবার কলকাতার নিউটাউনে

জানা গিয়েছে, এদিন সকাল ছ’টার সময় নবাবের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ইডির তদন্তকারীরা। শুরু থেকেই তাঁর বাড়ি এবং বাড়ির লাগোয়া অফিসে তল্লাশি অভিযান চালানো হয়। বেশ কিছুক্ষণ তল্লাশি চালানোর পর তাঁকে নিয়ে আসা হয় ইডির অফিসে। সেখানেই ইডির দুঁদে অফিসাররা নবাবকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। শেষ পর্যন্ত বিকেলের দিকে নবাবকে গ্রেফতার করে ইডি। এদিন নবাবকে ইডির অফিসে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই এনসিপি’র সদর দফতরের সামনে নবাবের সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। নবাবের অবিলম্বে মুক্তির দাবিতে দলের সদর দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা।

spot_img

Related articles

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...