Saturday, March 14, 2026

Municipal Election : ৪৫ হাজার রাজ্য পুলিশ দিয়েই হবে পৌরসভার ভোট: কমিশন সূত্র

Date:

Share post:

কলকাতা(Kolkata) ও সদ্যসমাপ্ত চার পুরনিগমের ভোটের মতোই এবার ১০৮ পুরসভার ভোটের(Municipal Election) দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ (West Bengal Police)। প্রতি বুথে থাকবে সশস্ত্র নিরাপত্তারক্ষী। অর্থাৎ, আগামী ২৭ ফেব্রুয়ারি ভোটে কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশেই ভরসা রাখছে রাজ্য নির্বাচন কমিশন( State Election Commission)। কমিশন সূত্রে খবর, পৌরসভা ভোটে প্রায় ৪৫ হাজার পুলিশ মোতায়েন থাকবে।

Weather Forecast:পশ্চিমী ঝঞ্ঝা কাঁটা! রাজ্যজুড়ে আজ থেকেই বৃষ্টি

প্রসঙ্গত, রাজ্যের আসন্ন ১০৮ পুরসভার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার রাজ্য নির্বাচন কমিশনের হাতেই ছেড়েছে কলকাতা হাইকোর্ট। সুতরাং এক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করলে, কেন তা করা হচ্ছে কমিশনকে লিখিত আকারে হাইকোর্টকে বিষয়টি জানতে হবে।

এদিকে, পুরসভাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও ডিজির সঙ্গে বৈঠকে বসবে কমিশন। এবং এই বৈঠক থেকেই রাজ্য পুলিশ দিয়ে ভোট করানোর বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানা গিয়েছে। একই সঙ্গে যে সমস্ত জেলায় ভোট রয়েছে, সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের কাছ থেকে পরিস্থিতি জানতে চেয়ে রিপোর্টও তলব করেছে কমিশন।

 

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...