Sunday, March 15, 2026

Anis Update: আনিস-মৃত্যুতে ধৃত ২ পুলিশকর্মীকে আদালতে পেশ

Date:

Share post:

আনিস-কাণ্ডে ধৃত দুই পুলিশ কর্মীকে তোলা হয়েছে উলুবেড়িয়া আদালতে।

দ্রুত চলছে আনিস-মৃত্যুর তদন্ত। মুখ্যমন্ত্রী নির্দেশ সিট (SIT) গঠিত হওয়ার পরেই তৎপর তদন্তকারীরা। ইতিমধ্যেই তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করার পরে এক সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer ) ও ২ পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার, তাঁদের উলুবেড়িয়া (Uluberia) আদালতে তোলা হয়েছে। দু’জনকেই হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। সে রাতে কী ঘটেছিল? সে বিষয়ে ধৃতদের থেকে জানতে চাওয়া হবে।

মুখ্যমন্ত্রী এই বিষয়ে কড়া অবস্থান নিয়েছেন। মৃত ছাত্রনেতার পরিবারকে আশ্বাস দিয়েছেন, যে নিরপেক্ষ তদন্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দ্রুত কাজ শুরু করেছে পুলিশ। যদিও, আনিসের পরিবারের তরফ থেকে তদন্তে সেরকম সহযোগিতা মিলছে না বলে অভিযোগ। তবে, মুখ্যমন্ত্রী দ্রুত তদন্ত শেষ করে ১৫দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন।

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...