Wednesday, May 20, 2026

টানা দু’দিন গণধর্ষণের পর আত্মঘাতী তরুণী, অভিযুক্ত এক পুলিশ সহ ৪

Date:

Share post:

আরও একটি মর্মান্তিক ঘটনা তেলেঙ্গানায় (Telangana)। দেশে প্রতিদিন কোথাও না কোথাও ঘটে চলেছে নারী নির্যাতনের ঘটনা। এবার ২৩ বছরের এক তরুণী গণধর্ষণের শিকার হলেন। এক পুলিশ কর্মী সহ ৪ জনের বিরুদ্ধে ধর্ষণের (Gang-rape) অভিযোগ এনে আত্মঘাতী হয়েছেন ওই তরুণী।

ঘটনাটি ঘটেছে তেলঙ্গনার (Telangana) মেহেবুবাবাদ জেলায় (Mehabubabad District)। তরুণীকে গণধর্ষণের ঘটনায় ২৩ ফেব্রুয়ারি রিট পিটিশন দায়ের হয়েছে ওই জেলার নেল্লিকুদুর থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি রাতে ওই তরুণী তাঁর এক বন্ধুর বাড়িতে ছিলেন। প্রথমবার সেই রাতে তাঁকে গণধর্ষণ করা হয়। এরপর ১৭ ফেব্রুয়ারি ফের ওই বন্ধুর বাড়িতেই দ্বিতীয়বার যান তরুণী। আবারও তিনি গণধর্ষণের (Gang-rape) শিকার হন। ১৮ ফেব্রুয়ারি সকালে বাড়ি ফিরে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেন। তরুণীর ভাই তাঁকে হাসপাতাল নিয়ে যান। গত ২২ ফেব্রুয়ারি হাসপাতালেই মৃত্যু হয় তরুণীর।

আরও পড়ুন: ফ্রাইং প্যান দিয়ে পিটিয়ে মাকে খুন করল মেয়ে!

পুলিশ সূত্রে খবর, ওই তরুণী মৃত্যুর আগে এক পুলিশ কর্মী সহ চার ব্যক্তির বিরুদ্ধে দু’দফায় গণধর্ষণের অভিযোগ এনেছেন। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে তারা। আরো এক অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। তরুণীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

Related articles

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...

বিধানসভায় বিরোধী দলনেতা-বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা: অধ্যক্ষের বিবেচনার উপর সিদ্ধান্ত নির্ভর, জানালেন প্রিন্সিপল সেক্রেটারি

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ও বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা অব্যাহত। বুধবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত...

প্রবল চাপেই ভারতীয় দলের নেতৃত্ব ছাড়েন! বিস্ফোরক স্বীকারোক্তি কোহলি

বিরাট প্রত্যাশা নিয়ে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার নেন কোহলি(Virat Kohli )। কিন্ত আইসিসি ইভেন্ট সহ বড় টুর্নামেন্টে সাফল্য...

অভিষেকের সম্পত্তি সম্পর্কিত খবর মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন! বিবৃতি তৃণমূলের

বিজেপির কুৎসা ও অপপ্রচারের ঘৃণ্য রাজনীতি অব্যাহত রাজ্যে পালাবদলের পরও। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhisekh Banerjee) কালিমালিপ্ত করতে এবার ভুয়ো...