Monday, June 8, 2026

Ukraine Russia: যুদ্ধ শুরুর প্রথম দিনেই ইউক্রেনে মৃত শতাধিক, আর কত? হাত গুণছেন প্রেসিডেন্ট

Date:

Share post:

তিন দিক থেকে ইউক্রেনের উপর হামলা চালাচ্ছে রাশিয়া।বৃহস্পতিবার সামরিক অভিযানের সূচনা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুরু হয় মিসাইল বর্ষণ। জলপথেও আক্রমণ চালানোর চেষ্টা শুরু করছে তারা। ইতিমধ্যে যুদ্ধ শুরুর প্রথম দিনেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হল,ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম দিনেই তারা সব লক্ষ্য ছুঁয়ে ফেলেছে। ইউক্রেনের স্থলভাগে ৮৩টি সামরিক লক্ষ্যকে ধ্বংস করেছে। অন্য দিকে ইউক্রেন পুলিশ জানাচ্ছে, বৃহস্পতিবার সকাল থেকে ২০৩টি আঘাত করেছে পুতিনের দেশ।সংবাদসংস্থার সূত্র অনুযায়ী, এখনও পর্যন্ত ইউক্রেনে সেনা-সহ মৃত্যু হয়েছে মোট ১৩৭ জনের, আহত ৩৬০ জন।

আরও পড়ুন: রাশিয়া- ইউক্রেন রক্তক্ষয়ী যুদ্ধ: পড়ুয়া ও ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার আর্জি সোনুর

অনবরত ক্ষেপনাস্ত্রের বর্ষণ করে চলেছে রাশিয়া। ইউক্রেনের আকাশে বাতাসে এখন শুধু বারুদের গন্ধ। তবে মাথা নোয়াবে না আগেই জানিয়েছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী।তাই দুপক্ষের তরফেই চলছে জোরদার আক্রমণ। ইউক্রেনের রাজধানীর উত্তর থেকে দক্ষিণ, জল-স্থল-অন্তরীক্ষ— সব দিক থেকে আক্রমণ চালিয়েছে রাশিয়া। দক্ষিণ-পশ্চিমের কৃষ্ণসাগর থেকে দক্ষিণ-পূর্বে আজভ সাগর, সেনা নামিয়েছেন পুতিন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির গলায় বাজছে হতাশার সুর। তিনি জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে একা লড়ছে ইউক্রেন। আমাদের পাশে কেউ নেই।

অন্য দিকে ইউক্রেন সেনা বাহিনী জানিয়েছে, খারকিভের কাছে রাশিয়ার চারটি যুদ্ধ ট্যাঙ্ক তারা ধ্বংস করেছে। লুহানস্ক অঞ্চলে নিহত হয়েছেন ৫০ জন রুশ সেনা। ছ’টি রুশ যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে ইউক্রেন সেনা। যদিও এই তথ্য অস্বীকার করেছে রাশিয়া।

তবে, এই যুদ্ধের পরিস্থিতি এবং হতাহতের সংখ্যা নিয়ে এখনও কোনও নির্দিষ্ট ব্যাখা দিতে পারেনি আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি। তবে প্রাথমিক ভাবে জানা গেছে, রুশ হামলায় বেশ কয়েকজন নাগরিকের মৃত্যু হয়েছে। লক্ষাধিক মানুষ ঘর হারিয়েছেন। এখনও ইউক্রেনে আটকে রয়েছেন প্রায় ১৮ হাজার ভারতীয়।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...