Tuesday, June 9, 2026

Ukraine Russia: রাশিয়া কি এবার ‘ফাদার অফ অল বম্বস’ ব্যবহার করতে চলেছে রাশিয়া!

Date:

Share post:

এবার কি ‘ফাদার অফ অল বম্বস’ ব্যবহার করবে রাশিয়া? সেরকমই ছক কষছে রাশিয়া। একটি ব্রিটিশ সংবাদ মাধ্যম সেই ধরণের ইঙ্গিত দেওয়ায় আন্তর্জাতিক মহলে প্রবল উত্তেজনা। যুদ্ধ শুরু করার পর একদিকে সাঁড়াশি আক্রমণ, অন্যদিকে সাইবার হামলার পর রাশিয়ার এই ভয়ানক আক্রমণের খবরে আতঙ্ক সর্বত্র। পুটিনকে এই হামলা থেকে বিরত করতে আন্তর্জাতিক মহল উদ্যোগী।

কী এই ‘ফাদার অফ অল বম্বস’?
অতি শক্তিধর একটি থার্মোব্যারিক বোমা। বিশাল শক্তিশালী ৪৪ টনের টিএনটি বোমা। যা বিস্ফোরণের পর ক্ষতি করতে পারে ৩০০ কিলোমিটার ব্যাসার্ধ এলাকা। বিমান থেকে এই এফওএবি বোমা ফেলা হয় হামলাস্থলে। মাঝ আকাশেই এটিকে ডিটোনেট করা হয়। এই বোমা ফাটার পর বিশাল শকওয়েভ তৈরি হয়। তাপমাত্রা এতটাই সৃষ্টি হয় যে তাতে ক্ষতির পরিমাণ বিশাল হয়। প্রচুর মৃত্যু আর ধ্বংসলীলা চালানোর ক্ষমতা রাখে। ২০০৭-এ এই বোমা তৈরি করে রাশিয়া। আমেরিকার ‘মাদার অব অল বম্বস’ বা এমওএবি-র থেকে চার গুণ শক্তিশালী এফওএবি।

মাদার অব এল বম্বস’ রয়েছে বাইডেনের কাছে। ২০১৭ সালে ইসলামিক দেশগুলির বিরুদ্ধে এই বোমা ব্যবহার করেছিল আমেরিকা। সেই বোমায় বহু মানুষের মৃত্যু হয়েছিল। কিন্তু সংখ্যা কত তা জানা যায়নি। কিন্তু সংখ্যাটা যে বিশাল, তা বলার অপেক্ষা রাখে না।

চিনের হাতেও রয়েছে মাদার অব অল বম্বস। আমেরিকাকে টেক্কা দিতেই এই বোমা তৈরি করেছে চিন। ২০১৯-এ সেই বোমার পরীক্ষাও করে তারা।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...