Saturday, May 16, 2026

Anis Death : দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আনিসের দেহ তুলতে গিয়ে আমতায় বাধার মুখে সিট

Date:

Share post:

শনিবার ভোরে আমতায় গিয়ে গ্রামবাসীদের প্রবল বাধার মুখে পড়েন সিটের সদস্যরা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী আনিসখানের দেহের (anis khan death) দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য সিটের প্রস্তাবে সম্মতি দিয়েছিল হাইকোর্ট। সেই অনুযায়ী শনিবার ভোরে আমতায় আনিসের গ্রামে গিয়ে কবর খুঁড়ে দেহ তোলার কাজ শুরু করতে যায় সিটের সদস্যরা । সঙ্গে ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট এবং বিশাল পুলিশবাহিনী । কিন্তু কাজ শুরু করতেই বাধা দেন গ্রামবাসীরা । জানা গিয়েছে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ বারবার গ্রামবাসীদের বুঝিয়ে আশ্বস্ত করার চেষ্টা করলেও স্থানীয় বাসিন্দারা পিছু হটেননি। আনিসের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের দাবি এদিন ভোরেই যে আনিসের দেহ তোলা হবে তা আগাম জানানো হয়নি। পুলিশ কিছু খবর না দিয়েই দেহ তুলতে চলে এসেছে। তাই গ্রামবাসীরা পুলিশকে আটকাতে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করে। ফলে শনিবার ভোরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় আনিসের গ্রাম ঘিরে। শেষে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে ফিরে আসতে হয় পুলিশকে।

সিট -এর তরফে জানানো হয়েছে এভাবে বারবার বাধাপ্রাপ্ত হতে হতে তদন্তের কাজ শ্লথ হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে সিটকে তদন্ত প্রক্রিয়া শেষ করে রিপোর্ট জমা দিতে হবে। কিন্তু এভাবে তদন্ত বারবার বাধাপ্রাপ্ত হলে সেই সময়সীমার মধ্যে কীভাবে তদন্ত প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে তাই নিয়ে যারপরনাই চিন্তায় সিট সদস্যরা।

 

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...