Saturday, March 14, 2026

আগামিকাল পুরভোট, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

Date:

Share post:

আগামিকাল ১০৮টি পুরসভায় ভোট (West Bengal Municipal Election 2022)। তার আগে আজ জোর কদমে চলছে প্রস্তুতি। একেবারে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে জেলা কমিশন। নিরাপত্তায় এতটুকুও ফাঁক রাখতে চাইছে না পুলিশ প্রশাসন।

ভোটের আগে নিরাপত্তায় কড়া নজর দিয়েছে জেলা কমিশন। ভোটের দিন বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা। প্রথমে ১০৮টি পুরসভায় মোট ২হাজার ২৭৬টি বুথের জন্য ৪০ হাজার পুলিশ নিয়োগের কথা বলা হয়েছিল কমিশনের তরফে। এখন তার ওপর আরও ৪ হাজার পুলিশ নিয়োগ করা হয়েছে। ১৭ জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে রাজ্য নির্বাচন কমিশন। শুধু তাই নয় পুলিশ, সাধারণ মানুষ এবং এই বিশেষ পর্যবেক্ষকদের নজর রাখার জন্য নিয়োগ করা হয়েছে আরও ১০জন আইএএস (IAS) অফিসার। পুলিশের পাশাপাশি থাকবে EFR,STF, কমান্ডো। এছাড়াও প্রতিটি বুথে থাকবে সিসিটিভি ক্যামেরা।

আরও পড়ুন-বিপদে দেশ: রাশিয়াকে রুখতে সেনাবাহিনীতে যোগ অশীতিপর বৃদ্ধের

হুগলি জেলার বিভিন্ন পুরসভায় ভোট (West Bengal Municipal Election 2022)। বেলা বাড়তেই জেলার বিভিন্ন ডি সি, আর সি থেকে ভোট কর্মীরা ইভিএম মেশিন নিয়ে বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যাওয়ার আগে সব কিছু দেখে নিচ্ছেন সব ঠিকঠাক আছে কিনা। চুঁচুড়া এই আইটি কলেজের ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়।

কোচবিহার পুরসভা ভোট ৫ আসনে। ২০ টি ওয়ার্ডে ভোট। বুথ সংখ্যা ৮২ টি। মোট ভোটার ৬৬ হাজার ৬২৬ জন। সেন্টার মহারাজা নৃপেন্দ্র নারায়ন হাই স্কুল। মাথাভাঙ্গা পুরসভাতে ওয়ার্ড সংখ্যা ১২ টি, বুথ সংখ্যা ২১ টি, মোট ভোটার ১৯ হাজার ৫৩৫ জন। তুফানগঞ্জ পুরসভায় ১২ টি ওয়ার্ড, বুথ ২২ টি, মোট ভোটার ১৮ হাজার ০৮২ জন। মেখলিগঞ্জ পুরসভায় ওয়ার্ড ৯ টি, বুথ ৯ টি, মোট ভোটার ৬ হাজার ৯৩৫ জন। হলদিবাড়ি পুরসভায় ওয়ার্ড ১১ টি, বুথ ১২ টি, মোট ভোটার ১২ হাজার ১৪৪ জন।

সমস্ত করোনা বিধি-নিষেধ মেনে হবে ভোটদান। ইতিমধ্যে ভোটার কেন্দ্র গুলোতে শুরু করা হয়েছে স্যানিটাইজেশন। মাস্ক ছাড়া ভোট দেওয়া যাবে না। বুথে ঢোকার আগে তাপমাত্রা মাপা হবে প্রত্যেকের। সামাজিক দূরত্ববিধি মেনে হবে সমস্ত কাজকর্ম। সব মিলিয়ে প্রস্তুতি তুঙ্গে।

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...