Saturday, June 13, 2026

ইউক্রেনে আটকে বাংলার পড়ুয়া: রাজ্যের খোলা কন্ট্রোলরুমে আসছে শয়ে শয়ে ফোন

Date:

Share post:

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন(Ukraine) থেকে ধীরে ধীরে দেশে ফিরতে শুরু করেছেন সেখানে আটকে পড়া ভারতীয় নাগরিকরা। শুক্র ও শনিবার এরাজ্যের বেশ কয়েকজন পড়ুয়াও(Students) ফিরে এসেছেন ইউক্রেন থেকে। স্বস্তি ফিরেছে তাঁদের পরিবারের মধ্যে। ইউক্রেনে আটকে থাকা রাজ্যের বাসিন্দাদের সাহায্যে শুক্রবারই কন্ট্রোল রুম খুলেছে রাজ্য সরকার৷ কন্ট্রোল রুমের(Control Room) দায়িত্বে থাকছেন একজন আইএএস(IAS) অফিসার৷ কন্ট্রোল রুমের নম্বরগুলি হল ২২১৪-৩৫২৬ এবং ১০৭০৷ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শতাধিক ফোন আসে কন্ট্রোল রুমে। এদিন সকাল ৯ টা থেকে কন্ট্রোল রুম খোলার পরেও ফোন এসেছে।

নবান্ন সূত্রের খবর, বেলা ১২ টার মধ্যে ৩৬ টি ফোন এসেছে। বেশীরভাগই ইউক্রেনে আটকে থাকা পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য দিতে। শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে দুটি বিমানে ভারতীয়দের আনা হচ্ছে। এরইমধ্যে এখনও পর্যন্ত রাজ্যের রেসিডেন্ট কমিশনার মারফত কেন্দ্রের বিদেশমন্ত্রকের কাছে খবর পাঠানো হয়েছে রাজ্যের কারা কারা এখনও আটকে আছেন। শুধু হেল্পলাইন নম্বরই নয়, এই মুহূর্তে ঠিক রাজ্যের কতজন আটকে রয়েছেন সে দেশে সেই সংক্রান্ত তালিকাও তৈরি হয়েছে। এমনকি বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে রাজ্য সরকার। এছাড়াও প্রত্যেক জেলাতেও এই বিষয়ে নবান্নের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে। কোন জেলায় রাজ্যের কতজন ইউক্রেনে আটকে রয়েছেন সে বিষয়ে খোঁজখবর নেওয়ার কথা বলা হয়েছে। ঠিকানা, বর্তমানে তাঁরা কোথায় রয়েছেন, পাসপোর্ট সংক্রান্ত তথ্য জানানোর নির্দেশ দিয়েছে রাজ্য। এছাড়াও যদি কোনও নম্বর থাকে তাহলে তাও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...