Sunday, March 8, 2026

সকাল থেকে ভোটের লাইনে শহরবাসী

Date:

Share post:

সকাল  থেকে শুরু হয়েছে ভোট গ্ৰহণ (WB Municipal Election 2022)। যদিও রাজ্য পুলিশের কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। সকাল থেকে বুথ মুখী রয়েছেন ভোটাররা। শহরের কিছু  বুথে রয়েছে সিসিটিভি ক্যামেরা নজরদারি। প্রতিটি বুথে রয়েছে পুলিশ প্রশাসন। ১৪৪ ধারা জারি রাখা হয়েছে প্রতিটি বুথে। আজ ভোটারদের ভোটে (WB Municipal Election 2022) নির্বাচিত হয়ে গুরুদায়িত্ব পাবেন ‌পুরসভার কাউন্সিলররা। তারা আগামী ৫ বছর শহরে উন্নয়ন কাজের নেতৃত্ব দেবেন। জলপাইগুড়ি (Jalpaiguri) শহরে ওয়ার্ড রয়েছে ২৫টি এবং বুথের সংখ্যা হল ১১১ প্রতি  সকাল থেকেই সুন্দর ভাবে ভোট হচ্ছে। তার সাথে রয়েছে  মালবাজার পুরসভা এবং নতুনভাবে ময়নাগুড়ি।

আরও পড়ুন-রাশিয়া- ইউক্রেন যুদ্ধ: দ্বিতীয় উদ্ধারকারী বিমানে ভারতে ফিরলেন আরও ২৫০ জন

মালবাজার পুরসভায় (Malbajar Municipality) ওয়ার্ড রয়েছে ১৫ টি এবং ময়নাগুড়ি ওয়ার্ড সংখ্যা রয়েছে ১৭টি সব মিলিয়ে মোট ৫৭ ওয়ার্ড রয়েছে জেলায়।  জলপাইগুড়ি জেলা ভোটার  রয়েছে ১লাখ ৩৫ হাজার ৫১৩ জন। তাদের মধ্যে রয়েছে মহিলা ভোটার ৬৯ হাজার ৭৫৩ জন এবং পুরুষ ভোটার দাতা  রয়েছে ৬৫ হাজার ৭৬০ জন। জলপাইগুড়ি জেলা তিন ব্লক নিয়ে বুথে সংখ্যা রয়েছে ১৭১ টি। পুলিশ রয়েছে ১০০০ জন। জলপাইগুড়ি জেলা বিশেষ পর্যবেক্ষণ রয়েছে জ্যোতিস্মান চট্টোপাধ্যায়। সাধারণ পর্যবেক্ষণ রঞ্জন কুমার ঝাঁ।

 

spot_img

Related articles

‘আমি মায়াকভস্কি’, উৎপল সিনহার কলম

শেষ লেখা লিখলেন তিনি একটা চিরকুটে । " কাউকে দোষারোপ করবেন না , দয়া করে কোনো গুজব ছড়াবেন...

রাত পোহালেই বার কাউন্সিলের নির্বাচন! উত্তেজনার পারদ আইনজীবী মহলে

রাজ্য বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই আইনজীবীদের মহলে চড়ছে উত্তেজনার পারদ। রাত পোহালেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের...

টস, পিচ নিয়ে ভাবছেন না সূর্য, মেগা ফাইনালে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

রবিবার সুপার সানডে।  টি-২০ বিশ্বকাপের ফাইনালে (T20 World Cup Final )খেতাব জয়ে মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত কোনও...

সর্বোচ্চ পদ নিয়ে ‘কাদা ছোড়াছুড়ি’ বিজেপির! তথ্য দিয়ে মোদির অভিযোগ ওড়ালেন মমতা

রাষ্ট্রপতির রাজ্য সফর ঘিরে বিজেপির ‘নোংরা রাজনীতি’র বিরুদ্ধে কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে রাষ্ট্রপতির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর...