Saturday, June 20, 2026

Corona update: বড়সড় স্বস্তি! দেশে দৈনিক পজিটিভিটি রেট কমে ১ শতাংশ

Date:

Share post:

করোনার কোপ কাটিয়ে প্রতিদিন সুস্থ হচ্ছে দেশ।বেশ কিছুদিন ধরেই নিম্নমুখী দেশের দৈনিক করোনা(Corona) আক্রান্তের সংখ্যা। এবার মিলল বড়সড় স্বস্তি! একদিনে আক্রান্তের সংখ্যাটা এবার কমে ১০ হাজারের ঘরে। পজিটিভিটি রেট (Positivity rate)অনেকটাই নিম্নমুখী, এই মূহুর্তে মাত্র ১ শতাংশে।

স্বাস্থ্য মন্ত্রকের (health ministry)দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৭৩ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ২২ লক্ষ ৯০ হাজার ৯২১ জন। রেকর্ড বলছে সুস্থতার হার ৯৮.৫৪ শতাংশ।

দেশে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৪৩ জন। মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ১৩ হাজার ৭২৪ জন। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ৪৭২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ কেস কমেছে ১০ হাজারের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে এখনও পর্যন্ত প্রায় ১৭৭ কোটি ৪৪ লক্ষের বেশি করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ২৪ লক্ষের বেশি মানুষ।

 

 

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...