Saturday, June 20, 2026

Bhatpara: অর্জুনের ‘দাদাগিরি’তে অশান্তি ভাটপাড়ায়: পুলিশকে ধাক্কা বিজেপি সাংসদের

Date:

Share post:

বিধিভেঙে রবিবার সকাল থেকেই ভাটপাড়া (Bhatpara) জুড়ে দলবল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। পুলিশ তাঁকে বাধা দিলে রীতিমতো তেড়ে যান তিনি। পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের দিকে এগিয়ে যান।

এদিন সকালে ভাটপাড়া পুরসভার (Municipality) ১৭ নম্বর ওয়ার্ড, নিজের ওয়ার্ডেই, ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেন বিজেপি (BJP) সাংসদ। পরে অবশ্য এর অন্য ব্যাখ্যা দেন তিনি। এরপরই ভোটের ময়দানে দলবল নিয়ে নামেন অর্জুন। এলাকায় উত্তেজনা থাকায় বিজেপি সাংসদকে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ জানায় পুলিশ। অর্জুনের গাড়ি দেখেই বিরক্ত হন স্থানীয়রা। সুষ্ঠু ভোটগ্রহণে তিনি অযথা উত্তেজনা সৃষ্টি করেছেন দেখেই রাস্তার উপরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু বিক্ষোভকারীদের রীতিমতো তেড়ে আসতে যান অর্জুন সিং। পুলিশকেও অশালীন ভাষায় আক্রমণ করেন বিজেপি সাংসদ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু অভিযোগ, বারবারই নিজের সংসদীয় এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করেন অর্জুন সিং।

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...