Saturday, June 20, 2026

Kamarhati: বিরোধীদের আক্রমণ: কামারহাটিতে আহত তৃণমূলের প্রার্থী-এজেন্টরা, কমিশনে অভিযোগ শাসকদলের

Date:

Share post:

সকাল থেকে অবাধ ও শান্তিপূর্ণ ভোট পর্ব চলছিল। বেলা বাড়তেই কামারহাটির (Kamarhati) কয়েকটি ওয়ার্ডে গোলমাল বাঁধানোর চেষ্টা করে বাম-কংগ্রেস (Left-Congress)। স্বাভাবিক ভাবেই প্রতিবাদ করেন তৃণমূলের (TMC) নেতা-কর্মীরা। বচসা গড়ায় হাতাহাতিতে। আহত হন তৃণমূলের প্রার্থী-এজেন্ট-সহ ১২জন।

বিধায়ক মদন মিত্র (MAdan Mitra) বলেন, কামারহাটিতে এই ধরনের ঘটনা আগে হয়নি। নিশ্চিত হার জেনেই বিরোধীরা এই সব করছে। তবে, এসব করে তৃণমূলকে আটকানো যায় না। “মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে”।

আরো পড়ুন: বিরোধীদের আক্রমণ: কামারহাটিতে আহত তৃণমূলের প্রার্থী-এজেন্টরা, কমিশনে অভিযোগ শাসকদলের

বেলা ১২ টা পর্যন্ত কামারহাটিতে ভোটের হার কম থাকলেও এরপর বাড়তে শুরু করে। মদন মিত্র-সহ তৃণমূলের প্রার্থীরা অভিযোগ, ভোটাররা যাতে ভয় পেয়ে যায় তার জন্যই সকাল থেকে বিরোধীরা গোলমাল পাকাচ্ছে। তবে, শেষ পর্যন্ত জিতবে তৃণমূলই। পুলিশের ভূমিকা সদর্থক বলে প্রশংসা করেন মদন মিত্র।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...