Saturday, June 13, 2026

North 24 Pgs- election : দু ‘একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া উত্তর ২৪ পরগনায় ভোট শান্তিতেই

Date:

Share post:

দু ‘একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া উত্তর ২৪ পরগনায় ভোট শান্তিতেই।  এদিন উত্তর ২৪ পরগণার বারাসাত, বারাকপুর, ভাটপাড়া, খড়দহ, কামারহাটি, বনগাঁ-সহ মোট ২৫টি পুরসভায় ভোট হয়েছে। রবিবার সকাল থেকেই অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা যত গড়িয়েছে ততই ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজরে পড়েছে । উত্তর ২৪ পরগণার প্রতিটি ওয়ার্ডেই ভোটারদের মধ্যে নিজের ভোট নিজে দেওয়ার উচ্ছ্বাস চোখে পড়েছে। অর্থাৎ ভোট শুধু ভোট ছিল না উৎসবে পরিণত হয়েছিল।

 

উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় সাংসদ অর্জুন সিং এদিন ফের এলাকা দখলের লড়াই শুরু করেন। ফলে পুরভোটের দিন সকাল থেকেই ফের শান্তিপূর্ণ এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করতে থাকে অর্জুন সিং তথা বিজেপি। কামারহাটির  পুরসভার কয়েকটি  ওয়ার্ডে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে । বিরোধীদের মদতে কিছু বহিরাগত দুষ্কৃতী বাইকে চেপে এসে  এলাকায় তাণ্ডব চালায় বলে অভিযোগ উঠেছে। বোমাবাজির অভিযোগও ওঠে। স্থানীয়রা তাড়া করায় বাইক ফেলে পালায় দুষ্কৃতীরা। কামারহাটির  ২৯ নম্বর ওয়ার্ডে বাসুদেবপুরে ব্যাপক বোমাবাজি হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে।  খড়দহ পুরসভায় কয়েকটি ওয়ার্ডেও বিরোধীদের মদতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।


 

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...