Thursday, May 14, 2026

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: চেলসির দায়িত্ব ছাড়লেন অ্যাব্রামোভিচ

Date:

Share post:

জল্পনা সত্যি করে চেলসির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ক্লাবের রুশ মালিক রোমান অ্যাব্রামোভিচ (Roman Abramovich)। রবিবার লিভারপুলের বিরুদ্ধে কারাবায়ো কাপ ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে এই সিদ্ধান্ত জানিয়ে দেন অ্যাব্রামোভিচ। জোর চর্চা, রাশিয়া-ইউক্রন যুদ্ধের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন চেলসির রুশ মালিক। তবে অ্যাব্রামোভিচ নিজে এই জল্পনা উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি প্রিমিয়ার লিগের ক্লাব তিনি বিক্রি করে দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

শনিবার ভারতীয় সময় গভীর রাতে চেলসির দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করেন অ্যাব্রামোভিচ (Roman Abramovich)। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘‘গত কুড়ি বছর ধরে চেলসি ফুটবল ক্লাবের অভিভাবক হিসেবে কাজ করেছি। দল কী ভাবে সাফল্য পায় এবং উজ্জ্বল ভবিষ্যৎ কী ভাবে গড়ে তোলা যায়, তারজন্য কাজ করে গিয়েছি। ক্লাবের সম্মান বজায় রাখা আমার কর্তব্য। তাই আমি চেলসি চ্যারিটেবল ফাউন্ডেশনের ট্রাস্টিদের হাতে ক্লাবের দায়িত্ব তুলে দিলাম।’’

আরো পড়ুন: Gangubai Kathiawadi:বক্স অফিসে ‘গাঙ্গু’ঝড়, দুদিনেই উঠল ২৩ কোটি !

এদিকে, অ্যাব্রামোভিচ দায়িত্ব ছাড়ার পরেই চেলসি সমর্থকরা ক্লাব বিক্রি হয়ে যাওয়ার আতঙ্কে ভুগতে শুরু করেছেন। যদিও ক্লাব সূত্রের খবর, অ্যাব্রামোভিচ এখনও চেলসির মালিক। যাবতীয় খরচ তিনিই চালাবেন। উল্লেখ্য, ২০০৩ সাল থেকে চেলসির মালিক অ্যাব্রামোভিচ।

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...