Saturday, May 30, 2026

Kolkata :ভোটে ভরাডুবি! মুখ বাঁচাতে লালবাজার অভিযানের চেষ্টা বিজেপির

Date:

Share post:

শান্ত মহানগরীতে অশান্তি ছড়ানোর চেষ্টা রাজ্যের প্রধান বিরোধীদলের। রবিবাসরীয় দুপুরে(Sunday Afternoon) বিজেপির লালবাজার (Lalbazar)অভিযান ঘিরে ধুন্ধুমার। অভিযানে উপস্থিত বিজেপি বিধায়ক সজল ঘোষ (Sajal Ghosh), বিজেপি নেতা কল্যান চৌবেসহ অন্যান্যরা। আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে কলকাতা পুলিশের (Kolkata Police) সদর দফতরে অহেতুক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা বিজেপির(BJP)।

উৎসবের মেজাজে ভোট হুগলিতে, সম্প্রীতির ছবি বিভিন্ন ওয়ার্ডে

রাজ্য জুড়ে আজ নির্বিঘ্নেই মিটল পুরভোট (Municipal Election)। আর সেই ভোটের বিরোধিতা করে কলকাতা পুলিশের(Kolkata) সদর দফতরে অভিযান গেরুয়া শিবিরের। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই বিজেপির(BJP) এই অভিযান ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য ২৭ ফেব্রুয়ারি রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ভোটগ্রহণ শুরু হয়। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ১০৭ টি পুরসভা কেন্দ্রে নির্বিঘ্নেই চলে ভোট গ্রহন। অথচ রবিবাসরীয় দুপুরে আচমকাই কয়েকজন বিজেপি নেতা, কর্মী ও সমর্থকেরা মিলে লালবাজার অভিযানের নামে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করে। আজকের এই লালবাজার অভিযানে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক সজল ঘোষ, বিজেপি নেতা কল্যান চৌবেসহ অন্যান্যরা। মিছিল কলকাতার বউবাজারের কাছে এলে পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তিও হয়। শুধুমাত্র সংবাদমাধ্যমের শিরোনামে আশার চেষ্টায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিজেপির এই লালবাজার অভিযানকে কটাক্ষ করছেন অনেকেই। প্রশ্ন উঠছে যেখানে আজ কলকাতায় কোনও ভোটগ্রহণ ছিলই না সেখানে কলকাতা পুলিশের সদর দফতরে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণ কী?

পায়ের তলার জমি হারিয়ে ক্রমশ কোণঠাসা গেরুয়া শিবির। ভোটে ভরাডুবি নিশ্চিত তবুও প্রচারের আলোয় আসার চেষ্টা রাজ্য বিজেপির। রাজ্যজুড়ে শান্তিপূর্ণ ভোট হওয়া সত্ত্বেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রবিবাসরীয় দুপুরে শান্ত কলকাতাকে অশান্ত করার চেষ্টা করল বিজেপি।সূত্রের খবর আগামিকাল অর্থাৎ সোমবার রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বন্‌ধ ডেকেছে বিজেপি।

 

Related articles

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...

সোনারপুরে চোখে আঘাত অভিষেকের: নেত্রীর নির্দেশে ভর্তি হাসপাতালে

সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...