Saturday, June 20, 2026

strike-bjp : সোমবার ১২ ঘণ্টার বাংলা বন্‌ধ ডাকল বিজেপি

Date:

Share post:

সোমবার ১২ ঘণ্টার বাংলা বন্‌ধ ডাকল বিজেপি (strike-bjp) ।  সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনধ  পালিত হবে। রবিবার রাজ্যে ১০৭ পুরসভায় ছিল নির্বাচন।  আর ভোটগ্রহণ পর্ব শেষ হতে না হতেই বাংলা বন্‌ধের ডাক দিল গেরুয়া শিবির। শুধু তাই নয় বন্‌ধ সফল করতে রাজ্যের সর্বত্রই বিজেপি কর্মীরা পথে নামবেন বলেও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। রবিবার সকাল থেকেই রাজ্য জুড়ে দলের প্রার্থী, কর্মী, সমর্থকরা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ তুলেছিল বিজেপি।  বিকেলে সাংবাদিক সম্মেলন করে বনধের কথা জানিয়ে দেওয়া হয় রাজ্য বিজেপির তরফ থেকে।

বিজেপির পায়ের তলায় মাটি নেই। জনসমর্থন নেই । পুরভোটে যে তাদের ভরাডুবি হতে চলেছে তা এ দিন ভোটগ্রহণপর্ব শেষ হওয়ার আগেই বুঝতে পেরেছে বিজেপি। তাই এবার বনধ রাজনীতি শুরু করেছে । সপ্তাহের প্রথম কাজের দিনেই কর্মসংস্কৃতি ভন্ডুল করে ১২ ঘণ্টার বনধ পালন করতে উদ্যোগী হয়েছে বিজেপি। আসলে নিজেদের ব্যর্থতা আড়াল করতেই ১২ ঘন্টার বনধের ডাক বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...