Thursday, May 14, 2026

DG: বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিতেই পুরভোট: মনোজ মালব্য, কড়া হাতে বনধ মোকাবিলার বার্তা

Date:

Share post:

বড় কোনও গোলমাল হয়নি। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজ্যে শান্তিতেই মিটেছে পুরভোট। রবিবার, ভোটগ্রহণ মিটতেই সাংবাদিক বৈঠক করে একথা জানালেন রাজ্য পুলিশের ডিজি (Police) মনোজ মালব্য (Manoj Malavya)। একই সঙ্গে সোমবার, বিজেপির (BJP) ডাকা বনধে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হলে তা কড়া হাতে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি।

ছোটখাটো ঘটনা বাদে মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই হয়েছে পুরসভা নির্বাচন। মনোজ মালব্য বলেন, কোথাও কোনও গুলি চলেনি। নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির জেরে কেউ গুরুতর আহত হননি। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। রাজ্যে পুরসভার ভোটে ৭৭ শতাংশ ভোট পড়েছে। অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ নেওয়া হয়েছে। দিনভর নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখে পুলিশ। ১ হাজার অভিযোগ জমা পড়েছে। অশান্তির আশঙ্কায় ৭৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৫০ জনকে গ্রেফতার হয়েছে। এর আগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট করা হয়েছিল, তখনকার চিত্র সংবাদমাধ্যম দেখেছে বলে উল্লেখ করে রাজ্য পুলিশের ডিজি বলেন, সেই সময়ের ভোটদানের হারের তুলনায় এবার কম ভোট পড়েনি। সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করেছে রাজ্য পুলিশ।

নির্বাচনে অশান্তির অভিযোগে ১২ ঘণ্টার বাংলা বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি। তবে, ডিজি স্পষ্ট জানিয়েছেন, সোমবার সমস্ত সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে। জোর বন্‌ধ করানোর চেষ্টা হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

আরও পড়ুন- Jagdeep Dhankar : রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের

Related articles

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...