Tuesday, June 23, 2026

Mann Ki Baat:ইন্টারনেট সেনসেশন কিলি পলের কথা এবার প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এ

Date:

Share post:

হিন্দি গানের সঙ্গে লিপ সিঙ্ক করে লক্ষ লক্ষ ভারতীয়র মন জয় করেছেন যিনি, মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এ (Mann Ki Baat) তাঁর কথাই বললেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। শুধু তাই নয় ‘ইন্টারনেট সেনসেশন'(Internet Sensation) কিলি পল (Kili Paul)এবং তাঁর বোন নিমা পলকে (Nima Paul) দেখে অনুপ্রাণিত হওয়ার ইঙ্গিতও মিলল আজ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায়।

Ukraine:ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের জন্য সুখবর শোনাল পোল্যান্ড !

নানা ভাষা নানা মত আর নানা সংস্কৃতির মেলবন্ধনের দেশ এই ভারতবর্ষ। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ভারতীয় সংস্কৃতিকে এক অন্য চোখে দেখেন। আর সেরকমই এক মানুষ হলেন তানজানিয়ার কিলি পল(Kili Paul)। যিনি বলিউডের গান খুব পছন্দ করেন । মাত্র কয়েকদিনেই ইন্টারনেট দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছেন তিনি এবং তাঁর বোন। বলিউডি হিন্দি গানের সাথে ঠোঁট মিলিয়ে ভারতবাসীর মনের মণি কোঠায় জায়গা করে নিয়েছেন তাঁরা। মাত্র কয়েকদিন আগেই ইন্টারনেট সেনসেশন কিলি পলকে সম্মানিত করেছে তানজানিয়ার ভারতীয় হাইকমিশন (Indian High Commission in Tanzania)।

রবিবার ‘মন কি বাত’ অনুস্থানে প্রধানমন্ত্রীর গলায় সেই একই সুর। পাশাপাশি এই দুই ভাইবোনকে দেখে দেশের নতুন প্রজন্মকেও বিভিন্ন ভাষার গানে ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরির পরামর্শ দিলেন তিনি।

ঠিক কী বললেন নরেন্দ্র মোদি?

আজ ‘মন কি বাত’-এ (Mann Ki Baat)প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,”কিলি পল ও নিমা পলের মতো আমি প্রত্যেকের কাছে আর্জি জানাব, বিশেষ করে দেশের নতুন প্রজন্মের কাছে যে, তারা আলাদা আলাদা রাজ্যের, আলাদা আলাদা ভাষার জনপ্রিয় গানে ঠোঁট মিলিয়ে নানা ভিডিও তৈরি করুক। আমরা ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ হয়ে দেশের বিভিন্ন ভাষাকে যাতে আরও জনপ্রিয় করে তুলতে পারি।”

প্রসঙ্গত, ‘ইন্টারনেট সেনসেশন’ কিলি পলের অনুরাগীর সংখ্যাটা নেহাত কম নয়। ইনস্টাতে প্রায় ২ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছেন তাঁর। তাঁর অনুরাগীদের তালিকায় শুধু যে সাধারণ মানুষ রয়েছেন তা কিন্তু নয়,টলিউড থেকে বলিউড- অনেক সেলেবরাও কিলি পলের গুণমুগ্ধ ভক্ত। আর এবার সেই তালিকায় জুড়ল আরও একটি নাম।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...