Tuesday, June 23, 2026

বিজেপির ডাকা বন্‌ধ মোকাবিলায় রাত সাড়ে আটটায় জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব

Date:

Share post:

সোমবার বিজেপির ডাকা ১২ ঘণ্টার বন্‌ধকে কেন্দ্র করে তৎপর নবান্ন। রাত সাড়ে আটটায় জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব। রাজ্যের প্রতিটি জেলার ডিএম, সিপি ও এসপি-দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যসচিব। মূলত বিজেপির ডাকা বন্‌ধ মোকাবিলায় রাজ্য সরকারের তরফে কি কি প্রস্ততি নেওয়া হচ্ছে বা কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বিষয়গুলি নিয়েই আলোচনা করবেন মুখ্যসচিব। যেহেতু সপ্তাহের প্রথম দিনেই বন্‌ধ ডেকেছে বিজেপি সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফেও কিছু নির্দেশ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ভোটে সন্ত্রাসের অভিযোগে সোমবার ১২ ঘণ্টার বাংলা বন্‌ধ ডেকেছে বিজেপি। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্‌ধ ডাকা হয়েছে। বিজেপি সূত্রে খবর, বন্‌ধ সফল করতে আগামিকাল রাজ্যের সর্বত্র বিজেপি কর্মীরা পথে নামবে। গেরুয়া শিবিরের অভিযোগ, বহু জায়গায় ভোট লুঠ হয়েছে। পুলিস বেশিরভাগ জায়গাতেই নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। ১০৮ পুরসভাতেই নির্বাচনের নামে প্রহসন হয়েছে।

আরও পড়ুন- DG: বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিতেই পুরভোট: মনোজ মালব্য, কড়া হাতে বনধ মোকাবিলার বার্তা

Related articles

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...