Wednesday, May 13, 2026

Miss Ukraine: যুদ্ধক্ষেত্রে প্রাক্তন ‘মিস ইউক্রেন’, মেক-আপ মুছে হাতে কালাশনিকভ

Date:

Share post:

“চাঁদ ফুল জোছনার গান আর নয়… পৃথিবী তোমারে যে চায়।।“
দেশ যুদ্ধ বিধ্বস্ত। প্রতি মূহূর্তে দরজায় কড়া নাড়ছে মৃত্যু। তাই এখন আর চাঁদ-তারা-ফুলের সময় নয়, দেশ বাঁচাতে ঝাঁপাতে হবে লড়াইয়ের ময়দানে। এই ব্রত নিয়ে ইউক্রেনের (Ukraine) হাজার হাজার তরুণ-তরুণী হাতে তুলে নিয়েছেন অস্ত্র। তাঁদের তালিকায় আছেন প্রাক্তন মিস ইউক্রেন আনাস্তাসিয়া লেনা (Anastasia Lena)। মেকআপ মুছে তিনি হাতে তুলে নিয়েছেন কালাশনিকভ।

দেশে হানাদার রাশিয়ার সৈন্য। এ অবস্থায় আর সাজুগুজু করে মডেলিং (Modelling) বা অভিনয় নয়, এখন আনাস্তাসিয়া লেনার উদ্দেশ্য শত্রুদের দেশ ছাড়া করা। অভিনয় আর মডেলিং-এই তিনি বেশি স্বচ্ছন্দ। তবে, ইদানিং রাইফেল শুটিং (Shooting) প্র্যাকটিস করছিলেন। সেই প্রশিক্ষণ কাজে লাগিয়েই মাতৃভূমির স্বাধীনতা বজায় রাখতে হাতে তুলে নিয়েছেন মারণাস্ত্র। পুতিন বাহিনীর বিরুদ্ধে গোটা দেশকে একত্রিত করে প্রতিরোধ গড়ে তুলতে সামাজিক মাধ্যমে আহ্বানও জানিয়েছেন প্রাক্তন মিস ইউক্রেন।

শত্রুদের উদ্দেশ্যে তাঁর হুমকি, যাঁরা ইউক্রেনেরে সীমান্ত যারা পার করেছে, তারা সকলেই মারা পড়বে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনক্সিকে আদর্শ নেতা বলে মনে করেন আনাস্তাসিয়া। কিভের মেয়রের আহ্বানে ইউক্রেনীয় সেনাবাহিনীতে যোগদান করেছেন এই সেলেব মডেল। তবে তিনি একা নন, বর্তমানে ইউক্রেনের সেনাবাহিনীতে এরকম মহিলার সংখ্যা অনেক। সবাই ঝাঁপিয়ে পড়েছেন দেশ বাঁচাতে।

আরও পড়ুন- Howrah Fire: সাঁকরাইলে তুলোর গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, এলাকা খালি করছে পুলিশ

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...