Friday, May 8, 2026

ফের ধাক্কা বিজেপির, কাঁথি পুরসভায় ভোট গণনায় স্থগিতাদেশে ‘না’ হাইকোর্টের

Date:

Share post:

ভোটে বেনিয়মের অভিযোগ তুলে কাঁথি পুরসভা(Kanthi) নির্বাচন বাতিল ঘোষণার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি(BJP)। সোমবার সেই মামলার শুনানিতে আদালতে জোর ধাক্কা খেল বিজেপি। গেরুয়া শিবিরের আবেদন খারিজ করার পাশাপাশি হাইকোর্টের(HighCourt) ডিভিশন বেঞ্চের তরফে স্পষ্টভাব জানিয়ে দেওয়া হয়েছে কোনওভাবেই কাঁথি পুরসভার ভোট গণনায় (WB Municipal Elections) স্থগিতাদেশ জারি করা হবে না। কাল অর্থাৎ বুধবারই হবে কাঁথি পুরসভার ভোটগণনা।

এদিন কাঁথি পুরসভার নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে বিজেপির আইনজীবী দাবি করেন, “৯৭টির মধ্যে ৯১টি সিসিটিভি খারাপ করে দেওয়া হয়েছে। নিরপেক্ষ সংস্থা দিয়ে সিসিটিভি-র অডিট করানো হোক। জাতীয় নির্বাচন কমিশন বা সিবিআই-কে মনোনীত করা হোক।” বিজেপির অভিযোগের ভিত্তিতে আদালত কমিশনের বক্তব্য জানতে চায়। পাল্টা কমিশন জানায়, যে অভিযোগ এখানে করা হচ্ছে, তা কমিশনকে জানানো হয়নি। আগে দেখতে হবে অভিযোগগুলি ঠিক কিনা, তারপর অডিটের প্রশ্ন। কমিশনের বক্তব্য শোনার পর বিজেপির তরফে যে আবেদন জানানো হয়েছিল তা খারিজ করে আদালত জানিয়ে দেয় কাঁথি পুরসভার ভোট গণনায় (WB Municipal Elections) স্থগিতাদেশ জারি করা হবে না।

Related articles

আমাদের যাত্রা হল শুরু: কবিপ্রণাম করেই সূচনা তৃণমূলের নৈতিক আন্দোলনের

"আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার। তোমারে করি নমস্কার।" শনিবার কবিপ্রণাম করেই তৃণমূলের নৈতিক আন্দোলন শুরু হচ্ছে৷ রবীন্দ্রজয়ন্তী...

চমক দিয়ে বিরুষ্কার আগমন, পুলিশের ধমক খেলেন হোটেল মালিক

বিদেশ সফরে গেলে মাঝে মধ্যেই রাস্তায় দেখা যায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে(Anushka Sharma, Virat Kohli)। রেস্তরাঁয় চলে...

ভোটে রেকর্ড: পাঁচ রাজ্যের মধ্যে ১৫১ কোটি টাকার মদ বাজেয়াপ্ত বাংলায়!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচনের সময় মদ আটক করার নিরিখে গোটা দেশকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। নির্বাচন...

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান: থাকবেন সিনে দুনিয়ার একঝাঁক তারকা

রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠান। প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। শুক্রবার অমিত শাহ ঘোষণা...