Friday, April 24, 2026

আগে বোমা বর্ষণ বন্ধ করুন তারপর আলোচনা: পুতিনকে বার্তা জেলেনস্কির

Date:

Share post:

ইউক্রেনের(Ukraine) আকাশে যুদ্ধের দামামা। ইউক্রেনের একের পর এক প্রদেশ দখলে নিয়ে ক্রমশ রাজধানী কিয়েভের(Kiev) দিকে এগোচ্ছে রুশ সেনা(Russian Amry)। সোমবার রাশিয়া-ইউক্রেন ৫ ঘন্টার বৈঠক ব্যর্থ হওয়ার পর আক্রমনের ঝাঁঝ আরও বেড়েছে। দুপক্ষের তরফে পরবর্তী শান্তি বৈঠকের সম্ভাবনার মাঝেই এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বার্তা দিলেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। স্পষ্ট ভাষায় জানালেন, আগে বোমা বর্ষণ বন্ধ হোক, তারপর আলোচনা ফলপ্রসূ হতে পারে।

এদিন আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, রাশিয়া বোমাবর্ষণ বন্ধ না করলে আলোচনা হতে পারে না। বোমাবর্ষণ বন্ধ হলে তবেই আলোচনার টেবিলে বসা যেতে পারে। এদিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের সময় শোনা যায় কিয়েভের টিভি টাওয়ারে আঘাত করেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। অন্তত পাঁচজন মারা গিয়েছেন। মঙ্গলবার সকালে কিয়েভ শহরের কেন্দ্রস্থলে একটি রুশ মিসাইল আঘাত করে। বুধবার খোরসান বিমানবন্দরেও আক্রমণ শানাতে দেখা যায় রাশিয়াকে। পাশাপাশি তিনি আরও বলেন, “যদি ইউক্রেনের পতন হয়, তাহলে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির সীমান্তে পৌঁছে যাবে রাশিয়া। একথা সকলেরই বোঝা উচিত।” একইসঙ্গে যুদ্ধের আগে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত ছিল বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। এছাড়াও তিনি ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছে আবেদন জানান, রুশ বায়ুসেনাকে ঠেকাতে আকাশে নো ফ্লাই জোন ঘোষণা করা হোক। সেক্ষেত্রে এই যুদ্ধে ন্যাটোর যুক্ত হওয়ারও প্রয়োজন হবে না।

Related articles

শেষকৃত্য থেকে ফেরার পথে উত্তরাখণ্ডে খাদে ভ্যান, মৃত ৮

উত্তরাখণ্ডের(Uttarakhand) তেহরি গাড়োয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু হল অন্তত ৮ জনের। বৃহস্পতিবার দুপুরে চম্বা-কোটি ন্যাল মার্গ সংলগ্ন...

দ্বিতীয় দফা ভোটের আগে খেলা ঘোরাবে আবহাওয়া!

কড়া রোদে বাংলায় প্রথম দফার ভোট সম্পন্ন হলেও দ্বিতীয় দফার আগে প্রকৃতির মেজাজ বদলাতে চলেছে। আলিপুর হাওয়া অফিস...

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...