Wednesday, June 24, 2026

সবুজ বিপ্লব জলপাইগুড়ি, মালবাজার ও ময়নাগুড়িতে! 

Date:

Share post:

ঠিক যেন সবুজ বিপ্লব ঘটে গিয়েছে জলপাইগুড়ি মালবাজার ও ময়নাগুড়ি পুরসভায়। জলপাইগুড়ি পুরসভায় ২৫ টি আসনের মধ্যে ২২ টি পেয়েছে তৃণমূল কংগ্রেস, ২টি কংগ্রেস , ১টি সিপিএম । মালবাজারে ১৫টি আসনের মধ্যে ১৪টিই তৃণমূলের দখলে। বিজেপি ১টি আসন পেয়েছে। অন্যদিকে ময়নাগুড়ি পুরসভায় ১৭টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ১৬ টিতে আর একটি আসন পেয়েছে নির্দল প্রার্থী।

সব মিলিয়ে জলপাইগুড়ি জেলায় সবুজ ঝড়ে তছনছ বিরোধীরা।সবুজ আবিরে অকাল হোলি খেলছে ময়নাগুড়ি বাসিন্দারা। খুশি আর বাধ মানছেনা স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল কর্মী সমর্থকদের। ফল ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী -সমর্থকরা। এদিন সকাল আটটায় গণনা শুরু হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই স্পষ্ট হয়ে যায় কী হতে চলেছে ভবিষ্যৎ । আর তারপর থেকেই ঢোল – সবুজ আবির এবং দলের পতাকা নিয়ে পথে নেমে পড়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। পরস্পরকে আবিরে রাঙিয়ে বিজয় উৎসব পালন করছেন তারা ।

 

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...