Saturday, March 14, 2026

ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের সহায়তা দেওয়ার আশ্বাস রাশিয়ার

Date:

Share post:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে যেখানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে সর্বশক্তি দিয়ে মাঠে নেমে পড়েছে ভারত সরকার(India Govt)। ইউক্রেন(Ukraine) ও রাশিয়া(Russia) দুই দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলছে সরকার। ইতিমধ্যেই যুদ্ধ পরিস্থিতির জেরে মৃত্যু হয়েছে এক ভারতীয় পড়ুয়ার। বাকিদের উদ্ধারে যাতে কোনওরকম সমস্যা না হয় তার জন্য তার ভারতকে আশ্বস্ত করল রাশিয়া। এদিন রাশিয়ার তরফে জানিয়ে দেওয়া হয়েছে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ‘সেফ প্যাসেজ’ দেওয়া হবে রাশিয়ার তরফে।

এদিন ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ(Denis Alipov) জানান, ভারতের তরফ থেকে রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খারকিভ এবং পূর্ব ইউক্রেনের অন্যান্য অঞ্চলে আটকে পড়া ভারতীয়দের জন্য আমরা ভারতীয় আধিকারিকদের সাথে যোগাযোগে রয়েছি। আমরা রাশিয়ার ভূখণ্ডের মধ্য দিয়ে সেখানে আটকে পড়া সকলকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার জন্য ভারতের কাছ থেকে অনুরোধ পেয়েছি। আমরা এই অনুরোধটি খতিয়ে দেখছি। শুধু তাই নয় রাশিয়ার রাষ্ট্রদূত আরও জানান, ভারতের সঙ্গে আমরা কৌশলগত অংশীদার। রাষ্ট্রসঙ্ঘে ভারতের অবস্থানের জন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। ওয়াকিবহাল মহলের মতে এবার রাশিয়ার মাটি থেকে পড়ুয়াদের উদ্ধারের কাজ চালাবে ভারত। ইউক্রেন থেকে রাশিয়ান সেনার সাহায্যে তাঁরা রাশিয়ায় পৌঁছবে, এবং সেখান থেকেই তাদের এয়ারলিফট করবে ভারত।

আরও পড়ুন:ইউক্রেনে মৃত্যু হল আরও এক ভারতীয়র, দেহ ফেরানোর আবেদন মৃতের বাবার

শুধু তাই নয়, এই যুদ্ধের জেরে ভারতের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা চুক্তিতেও কোনও প্রভাব পড়বে না বলে জানিয়ে দিয়েছেন ডেনিস আলিপভ। তিনি জানান, যুদ্ধ পরিস্থিতিতেও S-400 ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র সরবরাহে কোনও বিলম্ব করব না আমরা। উল্লেখ্য, ২০১৮ সালে পুতিনের দিল্লি সফরের সময়ে ৪০ হাজার কোটি টাকার এই চুক্তিতে সাক্ষর করেছিল ভারত। ইতিমধ্যেই চুক্তিমত ইতিমধ্যেই দুটি S-400 এসে পৌছেছে ভারতে। এপ্রিল মাসে আরও ৩ টি এসে পৌঁছনর কথা রয়েছে।

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...