Saturday, April 4, 2026

Bengal: চণ্ডীগড়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির দ্বিতীয় দিনেও দাপট বাংলার

Date:

Share post:

চণ্ডীগড়ের (Chandigarh) বিরুদ্ধে রঞ্জি ট্রফির ( Ranji Trophy) দ্বিতীয় দিনেও দাপট বজায় রাখল বাংলা (Bengal)। প্রথম ইনিংসে ৪৩৭ রান তোলার পর চণ্ডীগড়কে বল হাতেও চাপে ফেলে দিল অভিমন‍্যু ইশ্বরনের দল। দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান চণ্ডীগড়ের। ৩০৪ রান পিছিয়ে তারা। বাংলার হয়ে দুরন্ত ব‍্যাটিং সায়ন মণ্ডলের। ৯৭ রানে অপরাজিত তিনি। ৫৩ রান করেন মনোজ তিওয়াড়ি। ২৮ রান করেন মুকেশ কুমার। চণ্ডীগড়ের হয়ে ৫ উইকেট নেন জগজিৎ সিং।

জবাবে ব‍্যাট করতে শুরুতেই ধাক্কা খায় চণ্ডীগড়। বল হাতে শুরু থেকেই উইকেট নিতে থাকে বাংলা। মুকেশ কুমার ফিরিয়ে দেন অনুর্ধ্ব১৯ বিশ্বকাপজয়ী দলের হারনুর সিংকে। আকাশ দীপের চোট থাকায় এই ম্যাচে খেলতে নেমেছেন নীলকণ্ঠ দাস। তিনটি উইকেট নিয়েছেন তিনি। সায়ন নেন দুই উইকেট। তৃতীয় দিনে চণ্ডীগড়কে ফলো-অন করানোর চেষ্টা করবে বাংলা। এই ম্যাচ জিতলে নক আউটের রাস্তা পাকা হয়ে যাবে অভিমন‍্যু ইশ্বরনদের।

আরও পড়ুন:India Team: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ইনিংস ঋষভ পন্থের, দিনের শেষে ভারতের রান ৬ উইকেট হারিয়ে ৩৫৭

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...