Tuesday, June 9, 2026

India Team: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ইনিংস ঋষভ পন্থের, দিনের শেষে ভারতের রান ৬ উইকেট হারিয়ে ৩৫৭

Date:

Share post:

ভারত-শ্রীলঙ্কা ( India-Srilanka) প্রথম টেস্ট ম‍্যাচে প্রথম দিনেই চালকে আসনে ভারত (India)। সৌজন্যে ঋষভ পন্থের ( Rishabh Pant) দুরন্ত ইনিংস। প্রথমে ব‍্যাট করতে নেমে দিনের শেষে ভারতের রান ৬ উইকেট হারিয়ে ৩৫৭।

টসে জিতে এদিন প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মায়াঙ্ক আগরওয়ালকে সঙ্গী করে ওপেন করতে নামেন রোহিত। কিন্তু দুজনের ব‍্যাটের ইনিংস থামে শুরুতেই। ৩৩ রান করে আউট হয়ে যান মায়াঙ্ক। ২৯ রান করেন হিটম‍্যান। এরপর হনুমা বিহারীর সঙ্গে জুটি বেঁধে খেলতে নামেন বিরাট কোহলি। বলা ভালো শততম টেস্ট ম‍্যাচ খেলতে নামেন কোহলি। এদিনের মঞ্চটা যেন তাঁর জন‍্যই তৈরি ছিল। সবাই আশা করেছিল শততম টেস্ট ম‍্যাচে বড় রান আসবে কোহলির ব‍্যাট থেকে। কিন্তু ৪৫ রানে আউট হয়ে প‍্যাভিলিয়ানে ফিরে গেলেন তিনি। তবে এই ৪৫ রান করতেই অনন‍্য রেকর্ড গড়েন বিরাট। ষষ্ঠ ভারতীয় হিসেবে আট হাজার রানের রেকর্ড গড়েন তিনি। মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের বল গড়ানোর আগে আট হাজার রান থেকে ৩৮ রান দূরে ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কিন্তু ৪৫ রান করতেই এদিন আট হাজার ক্লাবের সদস্য হওয়ায় সচিন তেণ্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কর, বীরেন্দ্র সহবাগ ও ভিভিএস লক্ষ্মণের সঙ্গে একই বন্ধনীতে নাম লেখালেন তিনি। ভারতের হয়ে এদিন দুরন্ত ব‍্যাটিং ঋষভ পন্থ এবং হনুমা বিহারীর। ৯৬ রান করেন ঋষভ। ৫৮ রান করেন হনুমা। শ্রেয়স আইয়র করেন ২৭ রান। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং রবীচন্দ্রন অশ্বিন। ৪৫ রানে অপরাজিত জাদেজা। ১০ রানে অপরাজিত অশ্বিন। লঙ্কানদের হয়ে দুই উইকেট এমবুলডেনিয়া। একটি করে উইকেট লকমল, ফেরান্ডো, লাহিরু কুমারা, ধনঞ্জয় ডি সিলভার।

আরও পড়ুন:রাশিয়ার-ইউক্রেনের যুদ্ধে প্রাণ গেল দুই ফুটবলারের

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...