Tuesday, June 23, 2026

হুগলিতে ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করলেন সাংসদ লকেট

Date:

Share post:

যুদ্ধ পরিস্থিতির জেরে ইউক্রেনে(Ukraine) আটকে পড়ার পর কোনমতে প্রাণ বাঁচিয়ে স্বভূমিতে ফিরতে সফল হয়েছে হুগলির(Hooghly) একাধিক পড়ুয়া। শুক্রবার সেইসব পড়ুয়া ও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee)।

এদিন দুপুর ১২টা নাগাদ ভদ্রেশ্বর শারদাপল্লীর নিবাসী মৈত্রী মুখোপাধ্যায়ের বাড়িতে যান লকেট। ইউক্রেনে ডাক্তারী পড়তে গিয়ে আটকে গিয়ে ছিলেন মৈত্রী। তার সাথে কথা বলে যাবতীয় বিষয় জানার চেষ্টা করেন সংসদ লকেট চট্টোপাধ্যায়। এরপর ১টা নাগাদ ভগওয়াতলা মোড়ে ডাক্তারি পড়তে যাওয়া মনিশা যাদবের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করেন এবং মনিশা যেহেতু ফেরেনি এখনো তাই তার সাথে ভিডিও কলে কথা বলেন সাংসদ। লকেট চট্টোপাধ্যায় পাশাপাশি এদিনে উপস্থিত ছিলেন পুরশুরার বিধায়ক বিমান ঘোষ এবং হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার।

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...