Wednesday, May 13, 2026

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবার আনুষ্ঠানিক স্বীকৃতি পেল ‘বইমেলা প্রাঙ্গণ’

Date:

Share post:

সেন্ট্রাল পার্কের (Central Park) মেলা প্রাঙ্গণের নাম এবার থেকে ‘বইমেলা প্রাঙ্গন’ (Book Fair) হিসাবেই পরিচিত হোক। বইমেলার (Kolkata Book Fair) উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার আনুষ্ঠানিকভাবে সেন্ট্রাল পার্কের মাঠ হস্তান্তর করা হল। পাবলিসার্স আ্যন্ড বুক সেলার্স গিল্ডের হাতে শুক্রবার সংশ্লিষ্ট সমস্ত নথি তুলে দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবার থেকে এই মাঠেই হবে কলকাতা বইমেলা। বইমেলার জন্য উৎসর্গ করা হল মাঠকে।

শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এবং সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য। তাঁদের হাতেই নথি তুলে দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এ দিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বইমেলার উদ্বোধন যেদিন হয়েছিল সেইদিন ত্রিদিব ভট্টাচার্য এবং সুধাংশু শেখর দে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন যাতে এই সেন্ট্রাল পার্কের নাম বদলে বইমেলা প্রাঙ্গণ করা হয়। মুখ্যমন্ত্রী সেই প্রস্তাব মেনে নিয়েছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যকে ‌। সেই হিসেবে নির্দেশিকা জারি করা হয়। তারপর কাগজপত্র তুলে দেওয়া হয় শুক্রবার।

গিল্ডের সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে ঐতিহাসিক ঘোষণা বলেন। এবার থেকে সেন্ট্রাল পার্ক মাঠের সমস্ত অধিকার থাকবে গিল্ডের হাতে। বইমেলা যাতে প্রত্যেক বছর এই মাঠেই হয় তা অনেকেই চেয়ে ছিলেন। সেই কথায় জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীকে গিল্ডের তরফ থেকে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সেন্ট্রাল পার্ক কলকাতা বইমেলার জন্য উৎসর্গ করা হল।

আরও পড়ুন- রাশিয়ার সাধারণ মানুষকে পুতিন- হত্যার পরামর্শ মার্কিন সেনেটরের, পাল্টা আক্রমণ রাশিয়ান দূতাবাসের

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...