Thursday, May 14, 2026

Russia-eucrain : ইউক্রেনে আক্রমণের প্রতিবাদ, বন্ধ করে দেওয়া হল রুশ চ্যানেল ‘টিভি রেইন’

Date:

Share post:

যুদ্ধবিরোধী খবর দেখানোয় রাশিয়ার সরকার ‘টিভি রেইন’ চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দিল। আর তারপরই পদত্যাগ করলেন রুশ চ্যানেলটির সব কর্মীরা।

জানা গিয়েছে ইউক্রেনে রুশ সেনা অভিযানের বিরোধিতা করে লাইভ সম্প্রচার চলছিল চ্যানেলটিতে। বেশ কয়েকজনের যুদ্ধবিরোধী সাক্ষাৎকারও দেখানো হচ্ছিল। ওই লাইভ চলাকালীনই সম্প্রচার বন্ধের নির্দেশ আসে । আর তারপরই পদত্যাগ করলেন রাশিয়ার ওই টিভি চ্যানেলের সমস্ত কর্মীরা। ইউক্রেন যুদ্ধের কভারেজ করা নিয়ে ‘টিভি রেইন’ চ্যানেলের সমস্ত কাজকর্ম বাতিল করে দেওয়ার পরেই গণ পদত্যাগের সিদ্ধান্ত নিলেন কর্মীরা।

চ্যানেল-কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে এ খবর জানানো হয়েছে। বলা হয়েছে অনির্দিষ্টকালের জন্য খবর সম্প্রচার বন্ধ থাকবে। বৃহস্পতিবারই শেষ সম্প্রচার চালিয়ে স্টুডিয়ো থেকে ওয়াকআউট করেন সব কর্মীরা। তখন চ্যানেলের প্রতিষ্ঠাতা নাতালিয়া সিনদেয়েভাকে বলতে শোনা গেছে, ‘যুদ্ধ নয়’! এর পরেই সম্প্রচারে চালানো হয় ‘সোয়ান লেক’ ব্যালের ভিডিয়ো। এটি সেই ঐতিহাসিক একটি ভিডিও যেটি, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সময় রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেলগুলিতে এই চালানো হয়েছিল।

 

তবে এই প্রথম নয় কিছুদিন আগেই ইউক্রেন-যুদ্ধের খবর সম্প্রচার করায় বন্ধ করে দেওয়া হয়েছে রুশ রেডিয়ো স্টেশন ‘ইকো অব মস্কো’।

 

এভাবে একের পর এক সংবাদমাধ্যমের ওপর রাশিয়া সরকারের খবরদারি চালানোর তীব্র বিরোধিতা শুরু হয়েছে বিশ্ব জুড়ে । আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা রাশিয়া সরকারের এই আগ্রাসী মনোভাবের চরম সমালোচনা শুরু করেছে । যদিও রুশ সরকারের পক্ষ থেকে এই নিয়ে পাল্টা কোনো বিবৃতি দেওয়া হয়নি।

 

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...