Thursday, May 14, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শেন ওয়ার্ন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৫২ বছর। সম্প্রতি থাইল্যান্ডের কোহ সামুইতে নিজের বাংলোতে থাকছিলেন তিনি।

২) শেন ওয়ার্নের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব। টুইট করে শোক প্রকাশ সচিন, বিরাট, শোয়েব আখতারের। কিছুইতে বিশ্বাস হচ্ছে না তুমি নেই, লেখেন সচিন তেন্ডুলকর।

৩) শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ইনিংস ঋষভ পন্থের, দিনের শেষে ভারতের রান ৬ উইকেট হারিয়ে ৩৫৭। শততম টেস্ট ম‍্যাচে অনন্য নজির বিরাট কোহলির। ষষ্ঠ ভারতীয় হিসেবে আট হাজার রানের রেকর্ড গড়েন তিনি।

৪) চণ্ডীগড়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির  দ্বিতীয় দিনেও দাপট বজায় রাখল বাংলা। প্রথম ইনিংসে ৪৩৭ রান তোলার পর চণ্ডীগড়কে বল হাতেও চাপে ফেলে দিল অভিমন‍্যু ইশ্বরনের দল। দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান চণ্ডীগড়ের। ৩০৪ রান পিছিয়ে তারা। বাংলার হয়ে দুরন্ত ব‍্যাটিং সায়ন মণ্ডলের।

৫) শনিবার আইএসএলের শেষ ম‍্যাচ খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল  । প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি । এই মুহুর্তে ১৯ ম‍্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের লাস্ট বয় লাল-হলুদ ব্রিগেড। শেষ ম‍্যাচ জিতে লিগ শেষ করতে মরিয়া মারিও রিভেরার দল।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...