Saturday, June 27, 2026

Russia-Eucraine : ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

Date:

Share post:

যুদ্ধের দশম দিনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। ভারতীয় সময় সকাল ১১.৩০ নাগাদ রাশিয়ার পক্ষ থেকে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে । মস্কোর তরফে জানানো হয়েছেএকটি সেফ করিডোর করে দেওয়া হচ্ছে । সেখান দিয়ে যাতে ইউক্রেনের বাসিন্দারা নিরাপদে বেরিয়ে যেতে পারেন সে ব্যবস্থা করা হচ্ছে। মারিউপল ও ভলনোখা দিয়ে হিউম্যান করিডোর করা হচ্ছে যাতে এই জোন দিয়ে ইউক্রেনের সাধারণ নাগরিক এবং বিদেশিরা নিশ্চিন্তে দেশ থেকে বেরিয়ে যেতে পারেন।

 

কিন্তু প্রশ্ন হল হঠাৎ যুদ্ধের দশম দিনে রাশিয়া কেন এমন সিদ্ধান্ত নিল ? মনে করা হচ্ছে ন্যাটো, জি ৭ গোষ্ঠী এবং আন্তর্জাতিক মহলের প্রবল চাপের কাছে অবশেষে মাথা নত করতে বাধ্য হল রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যতই নিজের জেদ ধরে রাখার দাবি করুন না কেন আন্তর্জাতিক নানা মহল থেকে চাপ আশায় তিনি যে এবার সুর নরম করতে শুরু করেছেন তা এদিনের যুদ্ধবিরতির সিদ্ধান্তে স্পষ্ট।

এদিনই রাশিয়া জানিয়েছিল যে ইউক্রেনের সঙ্গে তারা সরাসরি বৈঠকে বসতে রাজি। যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা চালাতে রাজি মস্কো । কিন্তু শর্ত রাখা হয়েছিল যে সুরক্ষা সংক্রান্ত রাশিয়ার সবকটি দাবি ইউক্রেনকে মেনে নিতে হবে। স্বাভাবিকভাবেই ইউক্রেনের প্রেসিডেন্ট এই দাবি মেনে নিতে চাননি । তবুও জেলেনস্কি বারবার রাশিয়ার কাছে যুদ্ধ থামানোর আবেদন জানিয়েছিলেন। আর রাশিয়ার এই একরোখা মনোভাবের স্বভাবতই অত্যন্ত বিরক্ত আমেরিকাসহ জি৭ গোষ্ঠীর রাষ্ট্রনায়করা । আন্তর্জাতিক কূটনৈতিক মহল মনে করছে , চাপে পড়ে শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হল রাশিয়া।

 

Related articles

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...