Saturday, June 27, 2026

Russia-Ukraine War: ইউরোপে বড় সাইবার হামলার আশঙ্কা, সমস্যায় ইন্টারনেট ব্যবহারকারীরা

Date:

Share post:

ইউক্রেনে-রাশিয়ার বাড়তে থাকা সেনা গতিবিধির মাঝে ইউরোপে বড়সড় সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই সাইবার হামলার জেরে বিশ্বের একাধিক দেশের হাজার হাজার ইন্টারনেট ব্যবহারকারী সমস্যার মুখে পড়েছেন। সেনা ও সাইবার বিশেষজ্ঞদের আশঙ্কা, রুশ ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের জেরে বিশ্বে শুরু হতে পারে সাইবার হামলা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সূত্রের খবর, ইউরোপের হাজার হাজার ইন্টারনেট ব্যবহারকারী সম্প্রতি সমস্যার মুখে পড়েছেন। এই ঘটনা কোন সাইবার হামলার জেরেই ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, ফ্রান্সে, নর্ডনেট নামক এক সংস্থার প্রদত্ত স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা গত ২৪ ফেব্রুয়ারি সমস্যার মুখে পড়ে। সেই ঘটনার পিছনেও সাইবার হামলা ছিল বলে মনে করা হচ্ছে। যার জেরে প্রায় ৯ হাজার গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন:Russia-Eucraine : ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে বিগবুল নামের এক ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা জানায়, গত শুক্রবার বিগবুলের ইউরোপ, জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি, গ্রিস, ইটালি ও পোল্যান্ডের প্রায় ৪০ হাজারের বেশি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করতে করতে অসুবিধায় পাড়েন। মার্কিন সংস্থা বাওসেট বুধবার জানায়, সাইবার হামলার জের ইউরোপের ইউক্রেন সহ বেশ কিছু জায়গায় আংশিক গ্রুপের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়।

জার্মানি ও মধ্য ইউরোপের আউটেজের কারণে প্রায় ৫৮ হাজার উইং টার্বাইন অফলাইন হয়ে যায়। জানানো হয়েছে, এই সমস্যা শুরু হয় গত ২৪ ফেব্রুয়ারি থেকে। স্বাভাবিকভাবেই একের পর এক ধরনের ঘটনা সংকেত দিচ্ছে বিশ্বজুড়ে বড়সড় সাইবার হামলার সম্ভাবনাকে।

Related articles

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...